advertisement

মার্কিন-ইজরায়েল হামলায় পা হারিয়ে কোমায় চলে গেলেন মোজতবা খামেনেই? ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে বিরাট শোরগোল

Last Updated:

Mojtaba Khamenei, Iran, US-Israel strikes: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনেই প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন। মার্কিন-ইজরায়েলি হামলায় আহত হয়েছেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। তাঁর বক্তব্যে বাবা আয়াতোল্লার নীতির ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত দেন।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনেই গুরুতর আহত? জল্পনা তুঙ্গে!
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনেই গুরুতর আহত? জল্পনা তুঙ্গে!
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলায় গুরুতর আহত হয়েছেন কি না, তা নিয়ে জল্পনার মাঝেই প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনেই। তাঁর বাবা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পরই তাঁকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি উঠেছে, ফেব্রুয়ারি মাসের শেষদিকে হওয়া মার্কিন–ইজরায়েলি হামলায় তিনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং এমনকি কোমায়ও থাকতে পারেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সম্প্রচারিত এক বার্তায় নতুন সর্বোচ্চ নেতার প্রথম বক্তব্য শোনানো হয়। তবে তিনি নিজে ক্যামেরার সামনে আসেননি। রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদপাঠক তাঁর বক্তব্য পাঠ করেন। কেন তিনি সরাসরি উপস্থিত হলেন না, সে বিষয়ে কোনও ব্যাখ্যা দেয়নি ইরানি কর্তৃপক্ষ। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা আরও বেড়েছে।
advertisement
advertisement
৫৬ বছর বয়সি মুজতবা খামেনেই তাঁর বক্তব্যে বাবার নীতির ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত দেন। তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধই থাকবে এবং উপসাগরীয় দেশগুলিকে অবিলম্বে নিজেদের ভূখণ্ডে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে। পাশাপাশি সাম্প্রতিক বিমান হামলায় নিহতদের ‘শহিদ’ বলে উল্লেখ করে তাঁদের রক্তের প্রতিশোধ নেওয়ার কথাও বলেন তিনি।
advertisement
তাঁর বক্তব্যের আগে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, যুদ্ধের প্রথম দফার হামলায় মুজতবা খামেনেই আহত হন। ওই হামলায় তাঁর বাবা আয়াতোল্লা আলি খামেনেই ছাড়াও পরিবারের আরও কয়েক জন সদস্য—মা, স্ত্রী, বোন ও ভাতিজি—নিহত হয়েছেন বলেও রিপোর্টে দাবি করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাঁকে ‘জানবাজ-এ-রমজান’ বলে উল্লেখ করেছে। সাধারণত দেশের জন্য লড়াই করতে গিয়ে আহত ব্যক্তিকে বোঝাতে এই শব্দবন্ধ ব্যবহার করা হয়।
advertisement
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি সামান্য আহত হয়েছেন। অন্যদিকে সিএনএন জানিয়েছে, তাঁর পায়ের হাড়ে চিড় ধরা, বাঁ চোখের পাশে আঘাতের চিহ্ন এবং মুখে সামান্য কাটা রয়েছে। তবে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান এক চাঞ্চল্যকর দাবি করে জানিয়েছে, নতুন ইরানি নেতা নাকি বর্তমানে কোমায় রয়েছেন এবং হামলায় তাঁর একটি পা কেটে বাদ দিতে হয়েছে। এমনকি তাঁর লিভার ও পেটে গুরুতর ক্ষতিও হয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।
advertisement
তবে এই সব দাবির সত্যতা নিয়ে এখনও পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মার্কিন-ইজরায়েল হামলায় পা হারিয়ে কোমায় চলে গেলেন মোজতবা খামেনেই? ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে বিরাট শোরগোল
Next Article
advertisement
এলপিজি লাগবে না, ‘জলেই’ হবে রান্না ! দেশজুড়ে তীব্র জ্বালানি সঙ্কটের সময়ে ধর্মগুরু রবিশঙ্করের ভিডিও ভাইরাল
এলপিজি লাগবে না, ‘জলেই’ হবে রান্না ! দেশজুড়ে তীব্র জ্বালানি সঙ্কটের সময়ে ধর্মগুরু রবিশঙ্করের ভিডিও ভাইরাল
  • LPG লাগবে না, ‘জলেই’ হবে রান্না !

  • দেশজুড়ে তীব্র জ্বালানি সঙ্কটের সময়ে ধর্মগুরু রবিশঙ্করের ভিডিও ভাইরাল

  • কী বলেছিলেন তিনি? দেখে নিন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement