GST নিয়ে লড়াই জারি নির্মলা-অভিষেকের, কোন কোন ক্ষেত্রে কত শতাংশ জিএসটি? তালিকা পোস্ট অভিষেকের
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
কোন কোন ক্ষেত্রে কত শতাংশ জিএসটি নেওয়া হয়, তার তালিকা-সহ নির্মলা সীতারমণের অফিশিয়াল এক্স হ্যান্ডেলকে ট্যাগ করে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আবীর ঘোষাল, কলকাতা: সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাঁর জবাবী ভাষণে উল্লেখ করেন বিভ্রান্তিকর তথ্য জিএসটি নিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তার জবাবে কোন কোন ক্ষেত্রে কত শতাংশ জিএসটি নেওয়া হয়, তার তালিকা-সহ নির্মলা সীতারমণের অফিশিয়াল এক্স হ্যান্ডেলকে ট্যাগ করে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেল পোস্টে উল্লেখ করেন, ‘‘মাননীয় অর্থমন্ত্রী @nsitharaman কে আমার বক্তৃতা এত মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ জানাই। যদিও আমি চাই তিনি বাংলার মানুষ যখন তাদের MGNREGA, PMAY, PMGSY এবং JJM-এর পাওনা চাইবেন তখন তাদের কথাও মনোযোগ সহকারে শুনবেন। অর্থমন্ত্রী বলেছেন যে আমি তথ্য বিকৃত করেছি। আমি তার জন্য সেগুলো খুলে বলি।’’
advertisement
advertisement
অভিষেক আরও লেখেন, ‘‘তিনি একেবারে ঠিক বলেছেন, তাজা তরল দুধের উপর কোনও GST নেই। কিন্তু সম্ভবত তিনি সেই মাকে দেখেননি যিনি তাজা দুধ কিনতে পারেন না, যিনি তার শিশুর জন্য গুঁড়ো দুধ মিশিয়ে তার বাজেট বাড়ান। সেই গুঁড়ো দুধ? ৫% GST। যা কিনতে পারেন না তার উপর শূন্য কর, যা কিনতে বাধ্য হন তার উপর ৫% কর।
advertisement

তিনি আবার ঠিক বলেছেন, পাঠ্যপুস্তকে কোনও GST নেই। কিন্তু একজন ছাত্র তার গণিত অ্যাসাইনমেন্টের জন্য যে গ্রাফ পেপার ব্যবহার করে? ১২% GST। বিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষার জন্য ল্যাবরেটরি নোটবুক? ১২% GST। অঙ্কন ক্লাসের জন্য ক্রেয়ন? ১২% GST।’’
advertisement
স্বাস্থ্যসেবা সম্পর্কে, তিনি সর্বদাই প্রযুক্তিগতভাবে সঠিক; পরামর্শ এবং চিকিৎসা GST-মুক্ত। কিন্তু কোভিড রোগীকে বাঁচিয়ে রাখে এমন অক্সিজেন সিলিন্ডার? ১২% GST। ডায়াবেটিস রোগীর মৃত্যু রোধ করে এমন ইনসুলিন ইঞ্জেকশন? ৫% GST। অস্ত্রোপচারের জন্য অ্যানেস্থেসিয়া? ১২% GST।
আর হ্যাঁ, শেষকৃত্যের পরিষেবাগুলি অব্যাহতিপ্রাপ্ত। কিন্তু আমাদের মৃত ব্যক্তির জন্য আমরা যে আগরবাতি জ্বালাই? ৫% GST। এমনকি ‘নতুন ভারতে’ দুঃখেরও দাম আছে।
advertisement
মাননীয় অর্থমন্ত্রী, এটাই হল সেই সমস্যা যা আমি তুলে ধরছিলাম। যতক্ষণ না আপনি GST আইনে লেখা এবং দরিদ্র পরিবারের মুদিখানার বিলের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন, ততক্ষণ আপনি আপনার ভারতেই থাকবেন এবং আমরা আমাদের দেশে থাকব। আমার বক্তব্যকে আমার চেয়ে ভালোভাবে প্রমাণ করার জন্য আপনাকে ধন্যবাদ।’’
প্রসঙ্গত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, অভিষেকের মন্তব্যকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে তিনি কটাক্ষ করেন, ‘‘মৃত্যুর পরেও GST, খুবই দুঃখের কথা। কিন্তু বাংলায় তো মৃত্যুর পর কাটমানি নেওয়াটাই স্বাভাবিক।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 12, 2026 9:22 AM IST









