West Bengal Weather Update: ক্রমশ বাড়ছে তাপমাত্রা, রাজ্যে শীতের আমেজও কমছে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
কলকাতায় আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে। যদিও রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি থাকবে। শীতের আমেজ ক্রমশ কমছে।
advertisement
advertisement
উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। মালদহ ও সংলগ্ন জেলাগুলিতে ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
advertisement
ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে রয়েছে।
advertisement
কলকাতায় আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি। শীতের আমেজ ক্রমশ কমছে। আজ, বৃহস্পতিবারও ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। পরিষ্কার আকাশ থাকবে ৷ সকালে হালকা শিশির/ কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৮২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।








