advertisement

IMD West Bengal Weather Forecast: ফের আকাশে জমছে মেঘ, সন্ধ্যা হলেই ধেয়ে আসবে কালবৈশাখী? নামবে বৃষ্টি, তোলপাড় আবহাওয়া

Last Updated:
IMD West Bengal Weather Forecast: বৃষ্টি থামার নাম নেবে না এই মুহূর্তে উত্তরের জেলাগুলিতে। আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাবে। ঝোড়ো হাওয়া বইবে পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পড়বে উত্তরের অধিকাংশ জেলায়। কত দিন থাকবে এমন পরিস্থিতি?
1/4
*বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবেই বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলার বাতাসে। সেই কারণেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলায়। বৃহস্পতিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।

2/4
*উত্তরবঙ্গে চলতি সপ্তাহে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। শনিবার সাময়িকভাবে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও রবিবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

3/4
*আগামী ৭ দিন আবহাওয়ার কোনও পরিবর্তন দেখা যাবে না। তবে বৃষ্টি দুর্যোগ কাটলেই ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। দার্জিলিং, কালিম্পং কার্শিয়াংয়ের মতো পাহাড়ি অঞ্চলে ঝোড়ো আবহাওয়ার প্রভাব আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
*আগামী ৭ দিন আবহাওয়ার কোনও পরিবর্তন দেখা যাবে না। তবে বৃষ্টি দুর্যোগ কাটলেই ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। দার্জিলিং, কালিম্পং কার্শিয়াং-এর মত পাহাড়ি অঞ্চলে ঝোড়ো আবহাওয়ার প্রভাব আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
advertisement
4/4
*উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা কেমন রয়েছে জেনে নেওয়া যাক। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ সর্বনিম্ন ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।