Roddur Health Update: নিউমোনিয়ায় আক্রান্ত, ফুসফুসে গুরুতর সংক্রমণ, এখন কেমন আছে মহাগুরুর আদরের রোদ্দুর? বড় খবর দিলেন মা
- Published by:Riya Das
Last Updated:
Roddur Health Update: একসময় মঞ্চ কাঁপিয়ে বেড়াত ডান্স বাংলা ডান্স-এর ‘হল্লা পার্টি’-র অন্যতম সদস্য রোদ্দুর৷ গত বুধবার, ৫ মার্চ গভীর রাতে হঠাৎ করেই ছোট্ট রোদ্দুরের শারীরিক অবস্থার অবনতি হয়৷ মহাগুরু মিঠুন চক্রবর্তীর আদরের মঞ্চ কাঁপানো রোদ্দুরকে নিয়ে বড় আপডেট দিলেন তার মা৷
কলকাতা: ডান্স বাংলা ডান্স মানেই শুধু প্রতিযোগীদের নাচের কম্পিটিশন নয়, বরং ‘হল্লা পার্টি’-র খুদেদের দস্যিপনাও মূল আকর্ষণ৷ সেই বিখ্যাত ‘হল্লা পার্টি’-র অন্যতম সদস্য রোদ্দুর৷ তবে রোদ্দুরের আকস্মিক শারীরিক অসুস্থতার খবর যেন মুহূর্তের মধ্যে সকলকে হতবাক করে দিয়েছিল৷ মহাগুরু মিঠুন চক্রবর্তী-সহডান্স রিয়্যালিটি শো-এর কলাকুশলীরা সকলেই শোকে পাথর হয়ে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছিল রোদ্দুদের আরোগ্য প্রার্থনা৷ এবার মহাগুরু মিঠুন চক্রবর্তীর আদরের মঞ্চ কাঁপানো রোদ্দুরকে নিয়ে বড় আপডেট দিলেন তার মা৷
ছোট্ট রোদ্দুরের মা জানান, গত বুধবার গভীর রাতে (৫ মার্চ) হঠাৎ করেই ছোট্ট রোদ্দুরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে ফুলবাগানের শিশু মঙ্গল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাকে বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালের ইমারজেন্সি বিভাগে স্থানান্তরিত করা হয় এবং আইসিইউ-তে ভর্তি করা হয়।
আরও পড়ুন-একাধিক পুরুষসঙ্গী, সহবাসের পরই বিচ্ছেদ! ভেঙেছে ২ ক্রিকেটারের মন, এখন ১২০ কোটির মালকিন ‘ইনি’, বলুন তো কে ‘এই’ অভিনেত্রী?
শুক্রবার সকালে চিকিৎসকরা রোদ্দুরের ব্রংকোস্কোপি করেন। পরীক্ষায় ধরা পড়ে যে সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। পাশাপাশি তার বাম ফুসফুসে জল ও পুঁজ জমে গুরুতর সংক্রমণ তৈরি হয়েছে, যার ফলে ফুসফুস স্বাভাবিকভাবে কাজ করতে পারছিল না।
advertisement
advertisement
আরও পড়ুন-আগামী ৮ মাস…! মঘা নক্ষত্রে কেতুর রাজকীয় গমন, ৫ রাশি হবেন ‘কোটিপতি’, বাড়বে বিপুল বেতন, রাজার হালে সুখ
পরিস্থিতি সামাল দিতে শুক্রবার দুপুরে একটি ছোট অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা বাম ফুসফুসে একটি ছিদ্র করে একটি পাইপ বসান, যার মাধ্যমে বুকে জমে থাকা জল ধীরে ধীরে বের করা হচ্ছে।
এরপর চিকিৎসায় ধীরে ধীরে উন্নতি হওয়ায় গত রবিবার (৯ মার্চ) বিকেলে রোদ্দুরকে আইসিইউ থেকে জেনারেল বেড P11-এ স্থানান্তর করা হয়েছে।আজ সকালে চিকিৎসকদের ভিজিটে জানানো হয়েছে, আপাতত আর কোনও অস্ত্রোপচারের প্রয়োজন নাও হতে পারে। বাকি চিকিৎসা ওষুধ এবং ইনজেকশনের মাধ্যমেই সম্পন্ন হতে পারে, যদিও পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে।
advertisement
রোদ্দুরের মা মেঘা চ্যাটার্জী জানান, চিকিৎসার খরচ প্রথমে প্রায় ১৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে বর্তমানে চিকিৎসকদের মতে প্রায় ৬ লক্ষ টাকার মধ্যেই চিকিৎসা সম্পন্ন করে তাকে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব হবে।
তিনি আরও জানান, এই কঠিন সময়ে অসংখ্য মানুষের আর্থিক ও মানসিক সহায়তা তাদের পাশে ছিল। সকলের এই সহানুভূতি ও সাহায্যের জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বর্তমানে আর কোনও আর্থিক সাহায্যের প্রয়োজন নেই বলেও তিনি জানান। এখন পরিবারের একমাত্র প্রার্থনা, সকলের ভালবাসা ও আশীর্বাদে যেন খুব শীঘ্রই ছোট্ট রোদ্দুর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 13, 2026 5:23 PM IST









