advertisement

Jammu & Kashmir Terror Attack: ‘যত ক্ষণ না লুটিয়ে পড়ে জঙ্গিরা গুলিবৃষ্টি করে যায়’, কাশ্মীরে স্ত্রী সন্তানের সামনে জঙ্গিহানায় প্রাণ হারালেন তথ্যপ্রযুক্তি কর্মী

Last Updated:

Jammu & Kashmir Terror Attack:জঙ্গিরা এসে জানতে চায় পরিচয়৷ তার পর শুরু হয় গুলিবৃষ্টি৷ যত ক্ষণ না ভারতভূষণ লুটিয়ে পড়েন তত ক্ষণ চলতে থাকে বুলেট বর্ষণ৷

পহেলগাঁও এলাকায় নৈসর্গিক উপত্যকা বৈসারনে মঙ্গলবার জঙ্গি হামলায় এখনও প্রাণ হারিয়েছেন কমপক্ষে অন্তত ২৬ জন
পহেলগাঁও এলাকায় নৈসর্গিক উপত্যকা বৈসারনে মঙ্গলবার জঙ্গি হামলায় এখনও প্রাণ হারিয়েছেন কমপক্ষে অন্তত ২৬ জন
নয়াদিল্লি : বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মী ভারতভূষণ তাঁর স্ত্রী এবং ৩ বছরের ছেলেকে নিয়ে গিয়েছিলেন কাশ্মীরে বেড়াতে৷ ভূস্বর্গ তাঁর পরিবারের কাছে হয়ে রইল আতঙ্ক ও শোকের কালো ক্ষত হয়েই৷ পহেলগাঁওতে জঙ্গিহানায় নিহত এই তথ্যপ্রযুক্তি কর্মী এ বার ফিরবেন কফিনবন্দি হয়ে৷ মঙ্গলবার স্ত্রী এবং একমাত্র সন্তানের সামনেই জঙ্গিদের বুলেটে লুটিয়ে পড়েন তিনি৷
নিহত তরুণের শাশুড়ি কথা বলতে পেরেছেন জঙ্গি হামলা থেকে বেঁচে যাওয়া তাঁর মেয়ের সঙ্গে৷ জানতে পেরেছেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা৷ জঙ্গিরা এসে জানতে চায় পরিচয়৷ তার পর শুরু হয় গুলিবৃষ্টি৷ যত ক্ষণ না ভারতভূষণ লুটিয়ে পড়েন তত ক্ষণ চলতে থাকে বুলেট বর্ষণ৷ প্রৌঢ়া জানান দুপুর ২.৪৫ নাগাদ মেয়ে সুজাতার সঙ্গে তাঁর কথা হয়৷ তিনি বলেন, ‘‘আমার মেয়ে ডাক্তার৷ ও বুঝতে পেরেছিল জামাই মারা গিয়েছেন৷ ও কোনওমতে মোবাইল আর পার্স নিয়ে ছুটে পালিয়ে যায়৷’’ তার পর তাঁকে নিরাপদ জায়গায় নিয়ে যান ভারতীয় সেনাকর্মীরা৷
advertisement
আরও পড়ুন : আম খেলেই হু হু করে বাড়বে ওজন? হুড়মুড়িয়ে হয়ে যাবেন বেঢপ মোটা? জানুন আমের সিজন আসার আগেই
আদতে অন্ধ্রপ্রদেশের নেল্লোরের বাসিন্দা ৪১ বছর বয়সি তথ্যপ্রযুক্তি কর্মী ভারতভূষণ তাঁদের পারিবারিক ডায়াগনস্টিক সেন্টার চালাতেন৷ বর্তমানে তাঁরা থাকেন বেঙ্গালুরুর মাট্টিকেরে এলাকায়৷ কাশ্মীরের পহেলগাঁও এলাকায় নৈসর্গিক উপত্যকা বৈসারনে মঙ্গলবার জঙ্গি হামলায় এখনও প্রাণ হারিয়েছেন কমপক্ষে অন্তত ২৬ জন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jammu & Kashmir Terror Attack: ‘যত ক্ষণ না লুটিয়ে পড়ে জঙ্গিরা গুলিবৃষ্টি করে যায়’, কাশ্মীরে স্ত্রী সন্তানের সামনে জঙ্গিহানায় প্রাণ হারালেন তথ্যপ্রযুক্তি কর্মী
Next Article
advertisement
Rajya Sabha Election TMC Candidate List: প্রার্থী রাজীব কুমার, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, মেনাকা গুরুস্বামী! রাজ্যসভার ভোটে বিরাট চমক তৃণমূলের
প্রার্থী রাজীব কুমার, কোয়েল, বাবুল, মেনাকা গুরুস্বামী! রাজ্যসভার ভোটে বিরাট চমক তৃণমূলের
  • রাজ্যসভার চার আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের৷

  • টিকিট পেলেন রাজীব কুমার, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয় এবং মেনাকা গুরুস্বামী৷

  • প্রার্থী তালিকায় বড় চমক দিল রাজ্যের শাসক দল৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement