Rising Bharat Summit 2026: বাংলায় কার্যকর হয়নি ‘আয়ুষ্মান ভারত প্রকল্প’! রাইজিং ভারত সামিট-এর মঞ্চ থেকে তৃণমূলকে তীব্র নিশানা প্রধানমন্ত্রীর
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Rising Bharat Summit 2026: আয়ুষ্মান ভারত প্রকল্পকে কেন্দ্র করে বাংলার তৃণমূল সরকারকে নিশানা প্রধানমন্ত্রীর৷ এদিন নিউজ 18 রাইজিং ভারত সামিট-এর মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আয়ুষ্মান ভারত প্রকল্প আজ পর্যন্ত বাংলায় কার্যকর করা হয়নি।’’
নয়াদিল্লি: নিউজ 18 রাইজিং ভারত সামিট-এর মঞ্চ থেকে তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ আয়ুষ্মাণ ভারত প্রকল্পের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আয়ুষ্মান ভারত প্রকল্প আজ পর্যন্ত বাংলায় কার্যকর করা হয়নি। উদ্দেশ্য যদি আন্তরিক হত, তাহলে দরিদ্রদের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার এই প্রকল্প বাংলায় বন্ধ রাখা হত না।’’
বঙ্গের তৃণমূলের সরকারের পাশাপাশি তামিলনাড়ুর ডিএমকে সরকারকেও আক্রমণ করেন মোদি৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘তামিলনাড়ুতে ৯.৫ লক্ষ গরিব পরিবারকে পাকা বাড়ি বরাদ্দ করা হয়েছে, কিন্তু ৩ লক্ষ বাড়ির নির্মাণ কাজ আটকে রয়েছে, কারণ ডিএমকে সরকার গরিবদের জন্য বাড়ি নির্মাণে আগ্রহ দেখাচ্ছে না।’’ তিনি বলেন, “পিএম আবাস যোজনার আওতায় সারা দেশে গরিবদের জন্য পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে।”
advertisement
advertisement
রাইজিং ভারত সামিট-এর মঞ্চ থেকে এদিন প্রধানমন্ত্রী ফের কংগ্রেসের এই সামিটে খালি গায়ে করা প্রতিবাদের তীব্র নিন্দা করেন৷ তিনি বলেন, ‘‘ভারতের প্রাচীনতম দল এআই সামিটে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে৷’’
advertisement
শুক্রবার থেকেই শুরু হয়েছে রাইজিং ভারতের দু দিন ব্যাপী এই আলোচনা চক্র৷ এই সম্মেলনের মূল বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভাষণের সময় প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ শক্তির প্রশংসা করেন এবং বলেন, গত ১১ বছরে ভারত নিজের সামর্থ্যকে চিনতে ও কাজে লাগাতে পেরেছে।
advertisement
‘‘আভ্যন্তরিণ শক্তি(Strength Within)’’ থিমকে কেন্দ্র করে আয়োজিত এই দুই দিনের সামিটে নেতৃবৃন্দ, নীতিনির্ধারক ও শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা একত্রিত হয়েছেন—যেখানে ভারতের নিজস্ব সংকল্প ও উচ্চাকাঙ্ক্ষার শক্তিতে ভবিষ্যৎ গড়ার রূপরেখা নির্ধারণ করা হচ্ছে। এখানেই জাতীয় লক্ষ্য ও বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষার মিলন ঘটছে, যা স্থিতিশীলতাকে বিশ্বমঞ্চে উৎকর্ষতার রোডম্যাপে রূপান্তরিত করছে। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব৷ ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল, অশ্বিণী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-সহ বহু বিশিষ্ট ব্যক্তি৷
advertisement
এ বছরের রাইজিং সামিট-এর মূল ভাবনা অন্তর্নিহিত শক্তি৷ এই ভাবনার উপরেই রাজনীতি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রথম সারির ব্যক্তিত্বরা নিজেদের মতামত ভাগ করে নেবেন রাইজিং সামিটের মঞ্চে৷ রাজনীতিবিদ থেকে শুরু করে নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত পদাধিকারী, শিল্প ক্ষেত্রের বিশিষ্টরাও এই আলোচনা চক্রের মঞ্চে উপস্থিত থাকবেন৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2026 9:57 PM IST










