Kolkata Earthquake: ভূমিকম্পে ফেটে চৌচির নতুন তৈরি রাস্তা! কলকাতায় কতটা প্রবল কম্পন, প্রমাণ বেহালায়
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Kolkata Earthquake: শুক্রবার দুপুরে ভূমিকম্পের জেরে বেহালার পর্ণশ্রী এলাকার রাস্তায় দেখা দিল বিরাট ফাটল৷ রাস্তার বেশ কিছুটা অংশে ফাটল দেখা গিয়েছে বলেই জানা গিয়েছে।
সমীর মণ্ডল, কলকাতা: শুক্রবার দুপুরেই ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে কলকাতা৷ জোরালো কম্পনের জেরে বেহালার পর্ণশ্রী এলাকার রাস্তায় দেখা দিল বিরাট ফাটল৷ ধসও নেমেছে বলেই সূত্রের খবর৷
সূত্রের খবর, ভূমিকম্পের জেরে বেহালা পর্নশ্রীর ১৩২ নম্বর ওয়ার্ডের সাগর মান্না রোড এলাকায় মান্না পাড়ায় রাস্তায়। রাস্তার বেশ কিছুটা অংশে ফাটল দেখা গিয়েছে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই ফাটল সারানোর কাজও শুরু করা হয়েছে। যে রাস্তা ধস নেমেছে সেই রাস্তার পাশেই একটি বড় পুকুর রয়েছে। চারদিক দিয়ে বাঁধানো। পুকুরের কারণেও ধস নামতে পারে। গতকাল, বৃহস্পতিবার পিচ পড়েছিল ওই রাস্তায়৷ আজ, স্থানীয় মহিলারাই প্রথম ফাটলটি দেখতে পান৷
advertisement
advertisement
প্রসঙ্গত, শুক্রবার দুপুর ১টা বেজে ২৩ মিনিট নাগাদ পরপর কেঁপে ওঠে কলকাতা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৫। কলকাতা ছাড়া আশপাশের জেলাগুলিতেও হয়েছে ভূমিকম্প। বাংলাদেশের খুলনার কাছে এর উৎসস্থল। দুপুর ১টা ২২ মিনিটে ভয়াবহ ভাবে ভূমিকম্পে দুলে ওঠে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক৷
advertisement
গতকালই পাহাড়ে ছড়ায় আতঙ্ক। মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং। উত্তরবঙ্গে কম্পন শুরু হতেই আতঙ্ক ছড়িয়েছে কলকাতাতেও। উৎপত্তিস্থল সিকিম। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৬! বহু পর্যটকই এখন পাহাড়ে আছেন। এই ঘটনায় তাঁরাও চিন্তিত। দিন কয়েক আগে কয়েক ঘণ্টার ব্যবধানে একাধিক বার ভূমিকম্পে কেঁপে ওঠে। দফায় দফায় সিকিমের বিভিন্ন অংশে ভূমিকম্প হয়েছে। সে সময় ১৩ বার ভূমিকম্প হয়।
advertisement
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মামলায় স্বস্তি শান্তিপ্রসাদের! ৫ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর প্রাক্তন SSC কর্তার
৫.৫ মাত্রায় ভূমিকম্প হয়েছে শুক্রবার বলে জানা গিয়েছে। কলকাতা থেকে ৯০ কিমি দূরে খুলনার কাছে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে। ইউএসজিএস জানিয়েছে যে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পশ্চিমবঙ্গের টাকি থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটি ভারতীয় সময় দুপুর ১:২২ মিনিটে ৯.৮ কিলোমিটার গভীরে, অক্ষাংশ ও দ্রাঘিমাংশের হিসেবে ২২.৪৫১° উত্তর এবং ৮৯.১৩৯° পূর্ব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2026 8:07 PM IST











