advertisement

Bank Holiday|| Bank News: ৬ দিন নয়? এবার থেকে সপ্তাহে ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক, আবার নতুন নিয়ম?

Last Updated:

তবে বাড়তি ২ দিন ব্যাঙ্ক বন্ধ রাখার পরিবর্তে প্রতিদিন ৪০ মিনিট করে অতিরিক্ত সময় ব্যাঙ্ক খোলা রাখার ব্যবস্থা করা হবে।

মুম্বই: ৬ দিন নয়। এবার থেকে কি সপ্তাহে ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক? দীর্ঘ ৭ বছরের লড়াইয়ের পরে অবশেষে মিলল সবুজ সঙ্কেত। মাসের ৪টি রবিবারের সঙ্গে সঙ্গে এবার থেকে সবকটি শনিবারও ছুটি ঘোষণা করার সম্ভাবনা।
গত মঙ্গলবার মুম্বইয়ে একটি বৈঠক করেন ব্যাঙ্ক কর্মী ইউনিয়নগুলির সংযুক্ত মোর্চা United Forum of Bank Unions (UFBU) এবং Indian Banks' Association (IBA)-র সদস্যেরা। সেই বৈঠকে ব্যাঙ্কে ৫ কর্মদিবসের সপ্তাহ ঘোষণা করার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ঠিক হয়, এবার এই প্রস্তাবটি কেন্দ্রীয় অর্থমন্ত্রকে পাঠানো হবে।
বর্তমানে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ব্যাঙ্ককর্মী ইউনিয়নের প্রস্তাবনায় বলা হয়েছে, এবার সেই সঙ্গে আরও দুটি শনিবারও ব্যাঙ্ক বন্ধ রাখা হবে। অর্থাৎ, এর পর থেকে সপ্তাহে ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক।
advertisement
advertisement
আরও পড়ুন: শহরজুড়ে অ্যাডিনোভাইরাসের আতঙ্ক! জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে একরত্তিদের ভিড়, কিন্তু বেড কই..
তবে বাড়তি ২ দিন ব্যাঙ্ক বন্ধ রাখার পরিবর্তে প্রতিদিন ৪০ মিনিট করে অতিরিক্ত সময় ব্যাঙ্ক খোলা রাখার ব্যবস্থা করা হবে। অর্থাৎ, সপ্তাহে ৫ দিন ব্যাঙ্ক খোলা থাকলেও প্রতিদিন সকাল ৯ টা ৫০ মিনিট থেকে ৫ টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাঙ্কের কাজ চলবে। আর্থিক লেনদেন হবে সকাল ১০ টা থেকে ৪ টে পর্যন্ত। অন্যান্য গ্রাহক পরিষেবার সময়ও আরও আধঘণ্টা করে বাড়ানো হবে।
advertisement
ব্যাঙ্ককর্মীদের অ্যাসোসিয়েশনগুলির এই প্রস্তাবে অর্থমন্ত্রক সিলমোহর লাগালেই কার্যকর হবে নিয়ম।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bank Holiday|| Bank News: ৬ দিন নয়? এবার থেকে সপ্তাহে ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক, আবার নতুন নিয়ম?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement