advertisement

Gas Price Hike: মধ্যবিত্তের মাথায় হাত, মার্চ পয়লাতে বড়সড় ধাক্কা! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

Last Updated:

প্রত্যেক পরিবারের ক্ষেত্রে বছরে ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকি দেয় সরকার। ১২টির পরে গ্যাস সিলিন্ডার বাজারমূল্য অনুযায়ীই কিনতে হয়। 

কলকাতা: আবারও মধ্যবিত্ত বাঙালির মাথায় হাত। বুধের সকালে চোখ খুলতেই বড় খবর। দেশজুড়ে ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। যার প্রভাব পড়ল এ রাজ্যেও। ঘরোয়া রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা। গত মাসে ঘরোয়া রান্নার গ্যাসের দাম ছিল ১ হাজার ৭৯ টাকা। আজ, ১ মার্চ থেকে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম হল ১ হাজার ১২৯ টাকা। অর্থাৎ, সিলিন্ডার প্রতি দাম বাড়ল ৫০ টাকা।
শুধু রান্নার গ্যাসেরই দাম নয়, দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসেরও। জানুয়ারি সারা দেশজুড়েই বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২৫ টাকা করে বেড়েছিল। এবার সিলিন্ডার প্রতি দাম বাড়ল ৩৫২ টাকা। প্রতি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য এবার থেকে দিতেহবে ২ হাজার ২২১ টাকা ৫০ পয়সা। গত মাসে যে সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৬৯ টাকা ৫০ পয়সা। আজ থেকেই কার্যকর হল নয়া দাম। গত ১
advertisement
ঘরোয়া রান্নার গ্যাসের দাম:
advertisement
আগে ছিল: সিলিন্ডার প্রতি ১,০৭৯ টাকা
১ মার্চ থেকে হল: সিলিন্ডার প্রতি ১, ১২৯ টাকা
বাণিজ্যিক গ্য়াসের দাম:
আগে ছিল: সিলিন্ডার প্রতি ১, ৮৬৯.৫০ টাকা
১ মার্চ থেকে হল: ২, ২২১.৫০ টাকা
প্রত্যেক পরিবারের ক্ষেত্রে বছরে ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকি দেয় সরকার। ১২টির পরে গ্যাস সিলিন্ডার বাজারমূল্য অনুযায়ীই কিনতে হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Gas Price Hike: মধ্যবিত্তের মাথায় হাত, মার্চ পয়লাতে বড়সড় ধাক্কা! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement