advertisement

Assam Floods| করোনা মহামারির মধ্যেই ভয়াবহ বন্যা অসমে! ব্রহ্মপুত্র বিপদসীমার উপরে

Last Updated:

প্রবল বৃষ্টির জেরে ব্রহ্মপুত্র নদের জল বাড়ছে৷ অসমের ৫টি জেলায় ভয়াবহ বন্যা৷ গত ১৬ মে থেকে প্রবল বৃষ্টিপাতে জেরে বন্যার সম্মুখীন অসম৷

#ডিব্রুগড়: করোনা ভাইরাস অতিমারির এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে তছনছ করে দিয়েছে ঘূর্ণিঝড় আমফান৷ এ বার অসম দেখছে ভয়াবহ বন্যা৷ প্রবল বৃষ্টির জেরে ব্রহ্মপুত্র নদের জল বাড়ছে৷ অসমের ৫টি জেলায় ভয়াবহ বন্যা৷ গত ১৬ মে থেকে প্রবল বৃষ্টিপাতে জেরে বন্যার সম্মুখীন অসম৷
advertisement
সংবাদ সংস্থাকে অসম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রহ্মপুত্র নদের জল ১৬ মে থেকেই বাড়ছে৷ প্রতি ২-৩ ঘণ্টায় ১ থেকে ২ সেন্টিমিটার করে জল বেড়ে যাচ্ছে৷ বর্তমানে ব্রহ্মপুত্রের জলস্তর ৪৫.৮০ মিটার বেড়ে গিয়েছে৷ সবচেয়ে খারাপ পরিস্থিতি ডিব্রুগড় জেলায়৷ অসমের বিপর্যয় মোকাবিলা বিভাগ জানিয়েছে, ব্রহ্মপুত্র বিপদ সীমার উপরে বইছে৷
advertisement
ধেমাজি, ডিব্রুগড়, দারাঙ্গ, লখিমপুর ও গোয়ালপাড়ায় ৩০ হাজার ৭০০-র বেশি মানুষ বন্যা কবলিত৷ গোয়ালপাড়ায় প্রায় ৯ হাজার মানুষ সব খুইয়েছে ব্রহ্মপুত্রের রোষে৷ সবাইকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে৷
১২৭টি গ্রামের ৫৭৯ একর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে বন্যায়৷ গোয়ালপাড়া জেলায় ৩৩টি রিলিফ ক্যাম্পে ৮ হাজারের বেশি বন্যাকবলিত মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে৷
advertisement
বন্যার মধ্যেও করোনা আক্রান্ত বাড়ছে অসমে৷ ১৮৭ জনের দেহে নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Assam Floods| করোনা মহামারির মধ্যেই ভয়াবহ বন্যা অসমে! ব্রহ্মপুত্র বিপদসীমার উপরে
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement