LPG Crisis in India: যুদ্ধে অবরুদ্ধ হরমুজ প্রণালী, এলপিজি-র জোগান দিয়ে ভারতের ভরসা হয়ে উঠল নতুন কোন দেশ?
- Published by:Debamoy Ghosh
Last Updated:
রান্নার গ্যাসের সঙ্কট মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার৷ এই পরিস্থিতিতে জ্বালানি আমদানির জন্য বিকল্প সরবরাহকারী দেশগুলির খোঁজ শুরু করেছে রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি৷
ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধে অবরুদ্ধ হয়ে রয়েছে হরমুজ প্রণালী৷ যার ফলে ভারতে জ্বালানির জোগানে টান পড়েছে৷ সবথেকে বেশি প্রভাব পড়েছে রান্নার সিলিন্ডারের সরবরাহের উপরে৷
সংবাদসংস্থা রয়টার্সের দাবি অনুযায়ী, ভারতে মোট যা এলপিজি-র চাহিদা তার ৯০ শতাংশই আমদানি করতে হয় উপসাগরীয় দেশগুলি থেকে৷ হরমুজ প্রণালী বন্ধ থাকায় সেই সরবরাহেই টান পড়েছে৷ এই পরিস্থিতিতে নতুন একটি দেশ এলপিজি জোগানের ক্ষেত্রে ভারতের অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছে৷
জানা গিয়েছে, গত কয়েক মাসে ভারতে এলপিজি-র জোগান প্রায় দ্বিগুন করেছে আর্জেন্টিনা৷ ২০২৬ সাল থেকেই আর্জেন্টিনা থেকে এলপিজি-র আমদানি বাড়িয়েছে ভারত৷ আরগাস মিডিয়া এবং দ্য ইকোনমিক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী গত তিন মাসে প্রায় ৫০ হাজার টন এলপিজি আর্জেন্টিনা থেকে ভারতে পাঠানো হয়েছে৷ যা ২০২৫ সালে আর্জেন্টিনা থেকে ভারতে পাঠানো মোট এলপিজি-র দ্বিগুন৷
advertisement
advertisement
আর একটু পিছনে ফিরে তাকালে দেখা যাবে, ২০২৪ সালের আগে আর্জেন্টিনা থেকে ভারতে কার্যত এলপিজি-র কোনও সরবরাহই ছিল না৷ কিন্তু বর্তমান সঙ্কটের পরিস্থিতিতে এলপিজি পাওয়ার জন্য সেই দেশটিই ভারতকে নির্ভরতা দিচ্ছে৷ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেলেও ভারতে এলপিজি-র জোগান অব্যাহত রেখেছে লিওনেল মেসির দেশ৷
তবে এলপিজি-র জোগান বাড়ালেও আর্জেন্টিনা এখনও উপসাগরীয় দেশগুলির বিকল্প হিসেবে নির্ভরতা দেওয়ার জায়গায় আসেনি৷ কারণ, প্রথম ভৌগলিক দূরত্বের কারণে আর্জেন্টিনা থেকে ভারতে এলপিজি আসতে তুলনামূলকভাবে সময় অনেকটা বেশি লাগে৷ ফলে জ্বালানি নিয়ে আসার খরচও অনেক বেশি পড়ে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 23, 2026 2:42 PM IST











