advertisement

Mamata Banerjee in Uttar Pradesh: লখনউয়ে পা রাখলেন মমতা, স্বাগত জানিয়ে কী 'কথা' দিলেন অখিলেশ?

Last Updated:

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনেও তৃণমূলকে সমর্থন জানিয়েছিল সমাজবাদী পার্টি৷ কোনও আসনেই প্রার্থী দেয়নি তারা ()৷

লখনউ বিমানবন্দরে মমতাকে স্বাগত জানালেন অখিলেশ৷
লখনউ বিমানবন্দরে মমতাকে স্বাগত জানালেন অখিলেশ৷
#লখনউ: নির্বাচনী প্রচারে উত্তর প্রদেশে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন সন্ধ্যায় লখনউ পৌঁছন মমতা (Mamata Banerjee in Uttar Pradesh)৷ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav Welcomes Mamata Banerjee)৷ তাঁর সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির আর এক শীর্ষ নেতা কিরণময় নন্দ৷
আগামী ১০ ফেব্রুয়ারি উত্তর প্রদেশে প্রথম দফার ভোট গ্রহণ (Uttar Pradesh Elections 2022)৷ তার আগে আগামিকাল অখিলেশ যাদবের সঙ্গে যৌথ ভার্চুয়াল সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একসঙ্গে সাংবাদিক সম্মেলনও করবেন তাঁরা৷
advertisement
 বিমানবন্দরে মমতাকে স্বাগত জানানোর ছবি ট্যুইট করে অখিলেশ লেখেন, 'পশ্চিমবঙ্গ একসঙ্গে আমরা হারিয়েছিলাম(বিজেপি-কে)৷ এবার উত্তর প্রদেশেও হারাবো৷ দিদিকে আমি কাথা দিচ্ছি, আমরা আবার জয়ী হব৷ উত্তর প্রদেশে আসার জন্য দিদিকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানাই৷'
advertisement
advertisement
প্রসঙ্গত পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনেও তৃণমূলকে সমর্থন জানিয়েছিল সমাজবাদী পার্টি৷ কোনও আসনেই প্রার্থী দেয়নি তারা৷ মমতাকে স্বাগত জানিয়ে সেকথাই মনে করিয়ে দিলেন অখিলেশ৷
এ দিন বিকেলে কলকাতা থেকে লখনউ রওনা হওয়ার আগে মমতাও অখিলেশের প্রতি তাঁর সমর্থনের কথা জানান৷ মুখ্যমন্ত্রী বলেন, ''আমি চাই সমাজবাদী পার্টি জিতুক, বিজেপি হারুক৷ অখিলেশ যে লড়াই করছেন তার সঙ্গে সবার থাকা উচিত৷ আমরা উত্তর প্রদেশে লড়ছি না, তা সত্ত্বেও নৈতিক সমর্থন জানাচ্ছি৷' লখনউয়ের পর উত্তর প্রদেশের শেষ দফার ভোটের আগে বারাণসীতেও প্রচারে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee in Uttar Pradesh: লখনউয়ে পা রাখলেন মমতা, স্বাগত জানিয়ে কী 'কথা' দিলেন অখিলেশ?
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement