advertisement

Mamata Banerjee on TMC Candidate List: সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়ের প্রকাশিত প্রার্থী তালিকাই চূড়ান্ত, বিভ্রান্তি কাটাতে মুখ খুললেন মমতা

Last Updated:

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে নেমেছেন নেতা, কর্মীদের একাংশ৷ পুরভোটের টিকিট না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন অনেক নেতা, কর্মী (Mamata Banerjee on TMC Candidate List)৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে (West Bengal Municipal Elections) অসন্তোষের জেরে গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল (TMC), নেতাকর্মীদের একাংশ৷ কোন প্রার্থী তালিকা চূড়ান্ত, তা নিয়েও তৈরি হয়েছিল বিভ্রান্তি৷ মুখ্যমন্ত্রী এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অবশ্য জানিয়ে দিলেন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় যে তালিকা দিয়েছেন, তাই চূড়ান্ত৷ একই সঙ্গে বিক্ষোভের প্রসঙ্গ এড়িয়ে তাঁর দাবি, বিভ্রান্তির জেরেই যাবতীয় সমস্যা তৈরি হয়েছে (Mamata Banerjee on TMC Candidate List)৷
প্রসঙ্গত, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে নেমেছেন নেতা, কর্মীদের একাংশ৷ পুরভোটের টিকিট না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন অনেক নেতা, কর্মী৷ গোটা রাজ্যেই কার্যত এক ছবি দেখা যাচ্ছে৷
advertisement
তার উপরে সরকারি ভাবে যে তালিকা প্রকাশ করা হয়, তার বাইরেও তৃণমূলের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি প্রার্থী তালিকা প্রকাশ করা হয়৷ যে দুই তালিকার মধ্যে মিলও ছিল না৷ যা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্যের শাসক দলকে৷
advertisement
এ দিন অবশ্য লখনউ রওনা হওয়ার আগে প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি কাটাতে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়{ কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সুব্রত বক্সি এবং পার্থ চট্টোপাধ্যায় যে তালিকা প্রকাশ করেছেন, সেটাই চূড়ান্ত৷'
advertisement
এর পাশাপাশি টিকিট না পেয়ে অসন্তোষের জেরে বিক্ষোভকেও গুরুত্ব দিতে চাননি মুখ্যমন্ত্রী৷ তাঁর দাবি, 'এগুলো সব আপনাদের তৈরি করা৷ সবাইকে তো সন্তুষ্ট করা সম্ভব নয়৷ কিছু জায়গায় শুধুমাত্র বিভ্রান্তি তৈরি হয়েছিল, আর কোনও সমস্যা নেই৷'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on TMC Candidate List: সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়ের প্রকাশিত প্রার্থী তালিকাই চূড়ান্ত, বিভ্রান্তি কাটাতে মুখ খুললেন মমতা
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement