advertisement

Mamata Banerjee in Uttar Pradesh: 'অন্যের ভোট কেটে লাভ কী?' কংগ্রেসকে বিঁধেই লখনউ গেলেন মমতা

Last Updated:

মমতাকে উত্তর প্রদেশে প্রচারে যাওয়ার জন্য কলকাতায় এসে আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ৷ অখিলেশের দূত হয়েই এসেছিলেন কিরণময়৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: উত্তর প্রদেশে নির্বাচনী (Uttar Pradesh Elections 2022) প্রচারে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ লখনউতে অখিলেশ যাদবের সঙ্গে ভার্চুয়াল সভায় অংশ নেওয়ার পাশাপাশি একসঙ্গে সাংবাদিক বৈঠকও করবেন তৃণমূলনেত্রী (Mamata Banerjee in Uttar Pradesh)৷ লখনউ রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি চাই সমাজবাদী পার্টি জিতুক, বিজেপি হারুক৷ অখিলেশ যে লড়াই করছেন তার সঙ্গে সবার থাকা উচিত৷ আমরা উত্তর প্রদেশে লড়ছি না, তা সত্ত্বেও নৈতিক সমর্থন জানাচ্ছি৷'
এ দিনও মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপের সুরে বলেন, তিনি চেয়েছিলেন উত্তর প্রদেশে বিরোধীরা ঐক্যবদ্ধ ভাবে লড়ুক৷ কংগ্রেসের নাম না করেই মমতা বলেন, 'একসঙ্গে লড়লে ভাল হত৷ ফল মিলবে না জেনেও অন্যের ভোট কেটে লাভ কী? আমরা চেষ্টা করেছিলাম, কেউ শোনেনি৷ অখিলেশের পাশে সবাই থাকলে তাঁর জয়ের সম্ভাবনা আছে৷' মুখ্যমন্ত্রী বলেন, উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি জয়ী হলে দেশ সঠিক দিশা পাবে৷
advertisement
advertisement
মমতাকে উত্তর প্রদেশে প্রচারে যাওয়ার জন্য কলকাতায় এসে আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ৷ অখিলেশের দূত হয়েই এসেছিলেন কিরণময়৷ লখনউয়ের পর উত্তর প্রদেশের শেষ দফার ভোটের আগে বারাণসীতেও প্রচারে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তৃণমূলনেত্রীও এ দিন জানিয়েছেন, বারাণসীতে প্রচারে যাবেন তিনি৷ মমতা বলেন, 'বারাণসীর শিব মন্দিরে যাওয়ার ইচ্ছে রয়েছে আমার৷ গঙ্গার ঘাটে প্রদীপ জ্বালানোও দেখতে চাই৷ তার সঙ্গে মিটিংও করে নেবো৷'
advertisement
বারাণসীর সাংসদ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, 'প্রত্যেকেরই তো কোনও না কোনও নির্বাচনী কেন্দ্র থাকে৷ যেমন আমার ভবানীপুর৷ সেরকম প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রও বারাণসী৷'
advertisement
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাঁচ রাজ্যে নির্বাচন হলেও তিনি শুধু উত্তর প্রদেশেই প্রচার করবেন৷ তৃণমূলনেত্রী বলেন, 'গোয়াটা অন্য একজন দেখছেন৷' প্রসঙ্গত, গোয়ায় মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই নির্বাচনী লড়াইয়ে নেমেছে তৃণমূল৷ মমতা অবশ্য এ দিন জানিয়েছেন, পঞ্জাবের বিধানসভা নির্বাচনে প্রার্থী না দিলেও লোকসভা নির্বাচনে প্রার্থী দেবে তৃণমূল৷ তিনি নিজেও প্রচারে যাবেন পঞ্জাবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee in Uttar Pradesh: 'অন্যের ভোট কেটে লাভ কী?' কংগ্রেসকে বিঁধেই লখনউ গেলেন মমতা
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement