advertisement

West Bengal Municipality Election 2022: পুরভোটে প্রার্থী নিয়ে ক্ষোভ? তৃণমূলের শীর্ষ মহল থেকে যে নির্দেশ গেল জেলায়-জেলায়...

Last Updated:

West Bengal Municipality Election 2022: দল যাকে প্রার্থী করেছে, তাকে মেনে নিয়েই ভোট প্রচারে নামার নির্দেশ তৃণমূলের। 

তৃণমূলের নির্দেশ
তৃণমূলের নির্দেশ
#কলকাতা: দল একটাই। দল যাকে প্রার্থী মনোনীত করেছে, দল যাকে প্রতীক দেবে তার হয়েই সকলকে ভোট প্রচারে নামতে হবে। তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে এমনটাই বার্তা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর।তৃণমূলের তরফে কেন্দ্রীয়ভাবে এবং জেলায় জেলায় স্পষ্ট বার্তা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, দলকে মানুষ চাইছে। দল গণতান্ত্রিক। দলের প্রার্থী হওয়ার জন্যে একটি ওয়ার্ডে একাধিক নাম থাকতে পারে। তবে দল একজনকেই মনোনীত করেছে। সকলকে সেই প্রার্থীকেই জেতানোর জন্যে মাঠে নামতে হবে৷
দলীয় সূত্রে খবর, ইতিমধ্যেই বহু জায়গায় জেলা সভাপতিরা আলোচনা করেছেন। বহু জায়গায় দেওয়াল লিখন ও ডিজিটাল প্রচার শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েকটি জায়গায় প্রার্থী নিয়ে যে ক্ষোভ এখনও আছে তা অচিরেই মিটে যাবে বলে আশাবাদী শীর্ষ নেতৃত্ব। তবে দলের তরফে স্পষ্ট করা হয়েছে, কর্মীদের গুরুত্ব দিতেই হবে। ইতিমধ্যেই দলের তরফে স্পষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে প্রচারে কী কী ভূমিকা পালন করতে হবে।
advertisement
advertisement
ইতিমধ্যেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, "কোথাও কোনও ক্ষোভ নেই। দল অনেক বড় হয়েছে। যেটুকু সমস্যা ছিল নেতৃত্বের সাথে বসে কথা বলে তা মিটিয়ে নেওয়া হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেউ কেউ বিক্ষোভের পরিবেশ তৈরি করেছে।" একই বার্তা বিভিন্ন জেলাতেও দলের তরফে দেওয়া হয়েছে। যাকে দল প্রার্থী করবে, তার সমর্থনে দলের সব শাখা, গণসংগঠনকে নামতে হবে। বিরোধী দলের কোনও প্রচারে বাধা দিয়ে তাদের নাটক করার সুযোগ দেবেন না। যেখানে তারা আপত্তিকর কাজ করবে সাথে সাথে প্রশাসন ও শীর্ষ নেতৃত্বকে জানান।যারা অন্য দল থেকে তৃণমূলে আসতে চান, উন্নয়নে শামিল হতে চান, সেরকম কর্মী, সংগঠক, সমর্থকদের সাথে যোগাযোগ বাড়ান।
advertisement
তৃণমূল ছেড়ে চলে যাওয়া যদি কেউ ফিরতে চান, তা নিয়ে এলাকাভিত্তিক সিদ্ধান্ত না নিয়ে শীর্ষ নেতৃত্বকে জানান।মানুষের ভোটে আস্থা রেখে প্রচার করুন। বাড়তি ভোট পাওয়ার জন্যে এমন কোনও পদক্ষেপ নেবেন না, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়।বিরোধীরা গা-জোয়ারি করলে প্রতিহত করতে হবে আইনসম্মত ভাবে। নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Municipality Election 2022: পুরভোটে প্রার্থী নিয়ে ক্ষোভ? তৃণমূলের শীর্ষ মহল থেকে যে নির্দেশ গেল জেলায়-জেলায়...
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement