Jalpaiguri News: জনবসতি এলাকায় খড়ের গাদায় ভয়াবহ আগুন, রাতের অন্ধকারে মাটিয়ালিতে হুলস্থুল কাণ্ড! অল্পের জন্য রক্ষা
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Jalpaiguri News: জনবসতি এলাকায় থাকা খড়ের গাদায় আগুন। দমকল কর্মীরা এসে প্রায় ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন ছড়িয়ে পড়লে বড় বিপদ হতে পারত। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মাটিয়ালি, জলপাইগুড়ি, রকি চৌধূরী: রাতের অন্ধকারে জনবসতি এলাকায় থাকা খড়ের গাদায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। মাটিয়ালী ব্লকের বিধান নগর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি এলাকার ঘটনা। সোমবার রাতে ওই এলাকায় থাকা একটি খড়ের গাদায় হঠাৎ করেই আগুন লেগে যায়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। রাতেই খবর দেওয়া হয় মাল দমকল বিভাগে। দমকল কর্মীরা এসে প্রায় ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। খবর পেয়ে এলাকায় পৌঁছয় মেটেলি থানার পুলিশও। তবে কিভাবে এই আগুন লাগল, সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
আরও পড়ুন: একসময় ৩০ গ্রামের ভরসা এখন ভূতুড়ে বাংলো, সিজগ্রাম হাসপাতালের দশা দেখে আঁতকে উঠবেন! তালা খুলতে শুরু নতুন লড়াই
জানা গিয়েছে, ওই এলাকায় ছিল ঘন জনবসতি। আগুন ছড়িয়ে পড়লে এলাকার বহু বাড়িও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। তবে এদিন দমকল সঠিক সময় এলাকায় এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। এই আগুন লাগল কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ ও মেটেলি থানার পুলিশ।
advertisement
advertisement
অগ্নিকাণ্ডের জেরে এলাকায় প্রথমে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার বহু মানুষ সেখানে জড়ো হন। তবে দমকল সময় মতো পৌঁছে যাওয়ার ফলে স্থানীয়রা খানিকটা আশ্বস্ত হন। স্থানীয়দের অনেকেই বলছেন আগুন ছড়িয়ে পড়লে বড় বিপদ হতে পারত। তবে সকলের সহযোগিতায় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে।
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Mar 10, 2026 12:44 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: জনবসতি এলাকায় খড়ের গাদায় ভয়াবহ আগুন, রাতের অন্ধকারে মাটিয়ালিতে হুলস্থুল কাণ্ড! অল্পের জন্য রক্ষা








