advertisement

Air India's Ahmedabad-London Flight: ফের বিভ্রাট ! আবার সেই আহমেদাবাদ বিমানবন্দর, উড়ানের আগেই বাতিল এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ-লন্ডন ফ্লাইট

Last Updated:

Air India's Ahmedabad-London, Delhi-Paris Flights Cancelled: মঙ্গলবার নয়াদিল্লি থেকে আহমেদাবাদ বিমানবন্দরে আসে এয়ার ইন্ডিয়ার এআই ১৫৯ বিমানটি। যাত্রীদের নিয়ে বিমানটির লন্ডনের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বিমানটিতে টেকনিক্যাল সমস্যা ধরা পড়ে।

উড়ানের আগেই বাতিল এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ-লন্ডন ফ্লাইট (File Photo)
উড়ানের আগেই বাতিল এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ-লন্ডন ফ্লাইট (File Photo)
নয়াদিল্লি: ফের এয়ার ইন্ডিয়া। এবং সেই আহমেদাবাদ বিমানবন্দর। বিমানটি যাওয়ার কথাও ছিল সেই লন্ডনেই ৷ যান্ত্রিক গোলযোগের কারণে উড়ানই বাতিল করে দিতে হল। মঙ্গলবার নয়াদিল্লি থেকে আহমেদাবাদ বিমানবন্দরে আসে এয়ার ইন্ডিয়ার এআই ১৫৯ বিমানটি। যাত্রীদের নিয়ে বিমানটির লন্ডনের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বিমানটিতে টেকনিক্যাল সমস্যা ধরা পড়ে। তার পরেই বিমানটির উড়ান বাতিল করা হয়। বিমান থেকে নামিয়ে আনা হয় যাত্রীদের। বিস্তারিত অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 159 দিল্লি থেকে আহমেদাবাদে পৌঁছেছিল এবং লন্ডনে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। শেষপর্যন্ত ফ্লাইটটি বাতিল ঘোষণা করা হয় ৷
বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনের বিমান এআই ১৭১। ওড়ার প্রায় ৩০ সেকেন্ডের মধ্যে মেঘানিনগরে ভেঙে পড়ে সেটি। এই দুর্ঘটনার পরে আহমেদাবাদ-লন্ডন ফ্লাইটের নম্বর বদলে এখন এআই-১৫৯ ৷ কিন্তু এয়ার ইন্ডিয়ার এখন যেন চরম দুঃসময় চলছে ৷ একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে ৷ এদিন এই ফ্লাইটের পাশাপাশি দিল্লি-প্যারিস ফ্লাইটও বাতিল হয় এয়ার ইন্ডিয়ার ৷
advertisement
advertisement
ওই দুর্ঘটনার পাঁচ দিন পরে মঙ্গলবারই এয়ার ইন্ডিয়ার প্রথম লন্ডনগামী বিমানের ওড়ার কথা ছিল আহমেদাবাদ বিমানবন্দর থেকে। কিন্তু সেটা শেষপর্যন্ত এদিন সম্ভব হয়নি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Air India's Ahmedabad-London Flight: ফের বিভ্রাট ! আবার সেই আহমেদাবাদ বিমানবন্দর, উড়ানের আগেই বাতিল এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ-লন্ডন ফ্লাইট
Next Article
advertisement
Harish Rana News : ‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’, হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন
‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’, হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন
  • ‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’

  • হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন

  • মঙ্গলবার বিকেল ৪টে ১০ মিনিটে মারা গিয়েছেন হরিশ রানা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement