advertisement

‘শর্ত’ পূরণ করলেই আসন্ন নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করবে আপ ! মন্তব্য কেজরিওয়ালের

Last Updated:

তবে কি রাজনীতির পাশা উল্টে গেল ? শিরোনাম দেখে এমনটা মনে হতেই পারে ৷ কারণ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে একদিকে বিজেপিকে ঠেকাতে বিরোধী জোটগুলি তৃতীয় জোট গঠনের তোড়জোড় করছে ৷

#নয়াদিল্লি: তবে কি রাজনীতির পাশা উল্টে গেল ? শিরোনাম দেখে এমনটা মনে হতেই পারে ৷ কারণ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে একদিকে বিজেপিকে ঠেকাতে বিরোধী জোটগুলি তৃতীয় জোট গঠনের তোড়জোড় করছে ৷ ঠিক সেই সময়ই আপের গলায় উল্টোসুর ৷ আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ নিয়ে প্রচার চালাবে আপ ৷ তবে, শর্ত রয়েছে একটাই ৷ ‘স্বতন্ত্র’ হোক দিল্লি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এমনটাই দাবি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷
দিল্লির বিধানসভা থেকে কেজরিওয়াল বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে প্রচার চালাবেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তবে, দিল্লিকে ‘স্বতন্ত্র’ হিসেবে ঘোষণা করতে হবে ৷ তাহলেই দিল্লির প্রতিটি ভোট বিজেপির পক্ষেই যাবে ৷ তবে, যদি এর অন্যথা হয় ৷ তাহলে দিল্লি থেকে ‘বিজেপি হঠাও’ স্লোগান উঠবে ৷ এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৷
advertisement
advertisement
একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচার চালানোর সময় দিল্লিকে স্বতন্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু কোথায় গেল সেই প্রতিশ্রুতি ?’ শুধু দিল্লিবাসীর কাছেই নয় ৷ দিল্লির সাধারণ মানুষের কাছেও এই বার্তা নিয়ে আন্দোলন করার আর্জি জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ ভবিষ্যতে রাজ্যের উন্নয়ন এবং নিজেদের অধিকার যাতে সরাসরি প্রতিষ্ঠিত করাতে, ‘স্বতন্ত্র’ দিল্লির দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী ৷
advertisement
২০১৫সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এবং কংগ্রেসকে দিল্লিতে বিপুল ভোটে পরাজিত করে ক্ষমতায় উঠে আসে আপ ৷ ৭০টি আসনের মধ্যে ৬৭টিতেই জয় ছিনিয়ে নিয়েছিল বিজেপি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘শর্ত’ পূরণ করলেই আসন্ন নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করবে আপ ! মন্তব্য কেজরিওয়ালের
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement