advertisement

Viral Video: শোওয়ার ঘরে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য! ওখানে ওটা কী? ভাইরাল ভিডিও দেখে গা শিউরে উঠবে

Last Updated:

দুঃসাহসিক অভিযানটি সম্পূর্ণভাবে ক্যামেরা বন্দী হয়েছিল৷ জানা যায় বড়ির মালিক ও গ্রামবাসীদের কতৃক তাঁদেরকে খবর দেওয়া হয়েছিল৷

শোওয়ার ঘরে নয় ফুটের কিং কোবরা
শোওয়ার ঘরে নয় ফুটের কিং কোবরা
আগুম্বে: সাপ মানেই শিড়দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে চলা৷ অনেক সময়তেই দেখা যায়, ঘরের মধ্যে সাপ ঢুকে বসে থাকে৷ বিশেষ করে বর্ষাকালে এই ধরনের ঘটনা প্রায়ই দেখা যায়৷ এবার এক বড় কোবরা ঢুকে বসল খোদ শোওয়ার ঘরে৷
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের এক গ্রামে৷ সেখানে প্রায় নয় ফুটের এক সাপকে দেখতে পাওয়া যায়৷ কাঠের বাক্সের মধ্যে এই সাপটি লুকিয়ে ছিল৷ পরে সাপটিকে উদ্ধারের জন্য বনবিভাগকে খবর দেওয়া হয়েছিল৷
advertisement
খবরটি পাওয়া মাত্র আগুম্বে রেনফরেস্ট রিসার্চ স্টেশনের বিশেষজ্ঞরা আসে ও সাপটিকে উদ্ধার করে৷ রেনফরেস্ট রিসার্চ স্টেশনের ফিল্ড ডিরেক্টর অজয় গিরির নেতৃত্বে এই বিশালাকৃতির সাপকে বের করার অভিযানটি চলেছিল৷
advertisement
দুঃসাহসিক অভিযানটি সম্পূর্ণভাবে ক্যামেরা বন্দী হয়েছিল৷ জানা যায় বড়ির মালিক ও গ্রামবাসীদের কতৃক তাঁদেরকে খবর দেওয়া হয়েছিল৷ সংবাদটি জানা মাত্রই তাঁরা চলে এসেছিল৷

View this post on Instagram

A post shared by Ajay Giri (@ajay_v_giri)

advertisement
ভিডিওতে দেখা যায়, তাঁরা প্রথমে বাড়িতে প্রবেশ করে কোবরাটি কোথায় আছেন, তা দেখে৷ তারপর সেই দলের একজন কর্মী বিছানায় উঠে একটা বড় লাঠি নিয়ে কোবরাটিকে ঘরের বাইরে নিয়ে আসেন৷ তারপর একটা কালো ভাবে ঢুকিয়ে দেয়৷
সাপটিকে উদ্ধার করার পর অজয় গিরি ও তাঁর টিমের সকল সদস্য বাড়ির সকলের সঙ্গে কথা বলেন৷ তাঁরা স্বাভাবিকভাবেই অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল৷ সাপটিকে উদ্ধার করে অজয় গিরিরা নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দিয়ে আসে৷ সাপটি জঙ্গলের ঝোঁপের আড়াল দিয়ে আস্তে আস্তে চলে যায়৷
advertisement
ভিডিওটি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে যায়৷ কিছুক্ষণের মধ্যেই প্রায় ২ লাখের উপর ভিউ হয়ে যায়৷ নেটিজেনরা অনেকেই এই দুঃসাহসিক অভিযানে অংশ গ্রহণকারী সদস্যদের সাহস ও কর্মদক্ষতাকে কুর্নিশ জানায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: শোওয়ার ঘরে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য! ওখানে ওটা কী? ভাইরাল ভিডিও দেখে গা শিউরে উঠবে
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement