Nadia News|| বিয়ে করতে এসে বিপত্তি! এ কী ঘটে গেল আচমকা! শোরগোল শান্তিপুরে
- Published by:Shubhagata Dey
Last Updated:
গাড়ির ভেতরে তিনজন মহিলা একজন শিশু এবং দু'জন পুরুষ ছিলেন। যার মধ্যে এক বয়স্ক লোকের মাথায় চোট পায় এবং গাড়িতে থাকা একজন শিশু এবং মহিলাও সামান্য আঘাত পেয়েছেন।
#শান্তিপুর: বিয়ে করতে এসে বর যাত্রীর গাড়ির পথ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণ বাঁচল এক মহিলা, শিশু-সহ পাঁচ জনের। সূত্রের খবর, হাসনাবাদ থেকে শান্তিপুর বড় গোস্বামী পাড়ায় বিয়ে উপলক্ষে আসছিলেন একদল বরযাত্রী। হাসনাবাদ থেকে পাঁচটি গাড়িতে করে বরযাত্রীরা রওনা দেন। শান্তিপুর বাইপাস ধরে গাড়িগুলি আসার সময় একটি ট্রাক্টরকে পাশ দিতে গিয়ে ভয়ানক ভাবে ধাক্কা লাগে। যার ফলে ট্রাক্টরের সামনের অংশ বিকল হয়ে চাকা খুলে যায়, ঠিক তেমনই বরযাত্রীদের একটি গাড়ির পেছন এবং সামনে ভয়ানক ক্ষতি হয়। একটি চাকাও খুলে যায়।
গাড়ির ভেতরে তিনজন মহিলা একজন শিশু এবং দু'জন পুরুষ ছিলেন। যার মধ্যে এক বয়স্ক লোকের মাথায় চোট পায় এবং গাড়িতে থাকা একজন শিশু এবং মহিলাও সামান্য আঘাত পেয়েছেন। তবে গাড়িতে থাকা এক বয়স্ক ব্যক্তি গুরুতর যখম হন। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এরপর দুর্ঘটনস্থল থেকে অন্য একটি গাড়িতে করে তারা বিয়ে বাড়িতে পৌঁছয় এবং সেখানকার লোকের সহযোগিতায় সরাসরি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা করানো হয় সকল জখম ব্যক্তিদের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শীত পড়তেই পাহাড়মুখী পর্যটকরা, পাল্লা দিয়ে ভিড় বাড়ছে জয়ন্তী-চিলাপাতা-বক্সায়
প্রসঙ্গত, অগ্রহায়ণ মাস পরতেই লেগে গিয়েছে বিয়ের ধুম। ইতিমধ্যেই বিভিন্ন অনুষ্ঠান হলগুলি সেজে উঠেছে। বছরের সাধারণত শীতকালে বাঙালিদের বিয়ের অনুষ্ঠান বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। তবে বিয়ে করতে যাওয়ার সময় একাধিকবার দুর্ঘটনার কবলে পড়ে যায় বরযাত্রী কিংবা বিয়ের গাড়ি। অসতর্কভাবে গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনার খবর মাঝেমধ্যেই উঠে আসে শিরোনামে। সেই কারণেই বিশেষ করে রাত্রেবেলা সতর্কভাবে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকেরা।
advertisement
Mainak Debnath
Location :
First Published :
Nov 21, 2022 8:24 PM IST









