advertisement

WB Panchayat Election 2023: ঠিক হয়নি প্রার্থী! শুধু প্রতীকেই দেওয়াল ভরাচ্ছে শাসক দল, সঙ্গে শুরু ভোটের প্রচারও

Last Updated:

WB Panchayat Election 2023: নাম ছাড়াই দেওয়াল লিখন শুরু করা হল মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় ।তৃণমূলের পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু হলেও নাম ছাড়াই ভোট প্রচার করা হল। 

+
শুধু

শুধু প্রতীকেই দেওয়াল ভরাচ্ছে শাসক দল

মুর্শিদাবাদঃ পঞ্চায়েত নির্বাচনের ইতি মধ্যেই মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। যদিও এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি শাসকদল তৃণমূল কংগ্রেস। তবুও নাম ছাড়াই দেওয়াল লিখন শুরু করা হল মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায়। তৃণমূলের পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু হলেও নাম ছাড়াই ভোট প্রচার করা হল। বিরোধীদের থেকে একধাপ এগিয়ে ভোটের প্রচার শুরু করে দিল শাসকদল তৃণমূল কংগ্রেস।
জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। যদিও বহরমপুর ও জঙ্গিপুর সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরে কোন প্রার্থী মনোনয়ন জমা দেয়নি৷ তাই প্রার্থীর নাম ফাঁকা রেখেই মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের নগর, কান্দি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের দেওয়াল লিখন শুরু করল শাসক দল তৃণমূল কংগ্রেস৷
advertisement
advertisement
খড়গ্রাম ব্লকের কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে নগরে দেওয়াল লিখনের মধ্যে এলাকায় প্রচার শুরু করেন খড়গ্রাম ব্লক তৃণমূল সভাপতি সামশের আলি মোমিন। অন্যদিকে, কান্দিতে বহরমপুর তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান অপূর্ব সরকার তিনিও দেওয়াল লিখন কর্মসূচিতে হাত লাগিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের চতুর্থ দিনে তৃণমূলের প্রচার অভিযান শুরু হয়েছে বলেই দলীয় নেতৃত্বরা জানিয়েছেন। শুধু কান্দি বা খড়গ্রাম ব্লকে নয় আজ থেকে জেলার অন্যান্য প্রান্তেও দেওয়াল লিখন সহ প্রচার অভিযান শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে খুব শীঘ্রই দলীয় স্তরে ত্রিস্তরীয় পঞ্চায়েতের মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ করা হবে বলে জানা গিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
WB Panchayat Election 2023: ঠিক হয়নি প্রার্থী! শুধু প্রতীকেই দেওয়াল ভরাচ্ছে শাসক দল, সঙ্গে শুরু ভোটের প্রচারও
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement