advertisement

WB Panchayat Election 2023: পঞ্চায়েতের ঘোষণার পরেই তৃণমূলের ছক্কা! যুযুধান বিরোধী শিবির থেকে দলে দলে শাসক-দলে যোগ, কী এমন হল?

Last Updated:

WB Panchayat Election 2023: রবিবার বেসরা কুড়চামট বুথের বিজেপির পঞ্চায়েত ও রাসবিহারী ঘোষের নেতৃত্বে ৪০০ ও সারিয়া ৪ নং থেকে ২০০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।

পঞ্চায়েত ভোটের আগে ভাঙন বিরোধী শিবিরে! দলে দলে যোগ ঘাসফুলে
পঞ্চায়েত ভোটের আগে ভাঙন বিরোধী শিবিরে! দলে দলে যোগ ঘাসফুলে
ঝাড়গ্রাম: পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই বিজেপি ও সিপিএমের ঘরে ভাঙল ধরাল শাসকদল তৃণমূল। রবিবার গোপীবল্লভপুর ১নং ব্লকের ছাতিনাশোল এসি হাইস্কুলে তৃণমূলের ব্লক কমিটি ও অঞ্চল কমিটির বৈঠক শেষে আলমপুর ৬ নং অঞ্চলের কমল বেসরা কুড়চামট বুথের বিজেপির পঞ্চায়েত ও রাসবিহারী ঘোষের নেতৃত্বে ৪০০ ও সারিয়া ৪ নং থেকে ২০০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।
তাঁদের হাতে তৃণমূলে দলীয় পতাকা তুলে দিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু ,সাধারণ সম্পাদক লোকেশ কর,গোপীবল্লভপুর ১নং ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ, যুব সভাপতি সত্যকাম পট্টনায়ক, সাধারণ সম্পাদক রঞ্জিত মহাকুল সহ গুরুত্বপূর্ণ নেতৃত্ব।
advertisement
advertisement
উপরদিকে, পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার জুখিয়া অঞ্চলের তৃণমূলের যুব সভাপতি সেক রমজান আলী সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল। বিজেপির ভূপতিনগরের দলীয় কার্যালয়ে নবাগতদের হাতে পতাকা তুলে দেন ভগবানপুর বিধানসভার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। বিধানসভা নির্বাচনের আগে শাসকদল ছেড়ে বিজেপিতে সংখ্যালঘু নেতা যোগ দেওয়ায় অস্বস্তিতে শাসক শিবির। যদিও দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Panchayat Election 2023: পঞ্চায়েতের ঘোষণার পরেই তৃণমূলের ছক্কা! যুযুধান বিরোধী শিবির থেকে দলে দলে শাসক-দলে যোগ, কী এমন হল?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement