advertisement

Murshidabad News: ভোট আসে ভোট যায়, সাগরদিঘী ব্লকের এই রাস্তার হাল বেহাল, নাজেহাল গ্রামবাসী

Last Updated:

Murshidabad News: সাগরদিঘী ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েত, আর সেই অঞ্চলের প্রত্যন্ত একটি গ্রাম উলাডাঙ্গা, আর সেই গ্রামে রাস্তা একেবারে বেহাল অবস্থা হয়ে পড়ে রয়েছে। 

+
 বড়

 বড় বড় খানা খন্দে ভরা রাস্তা 

মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েত। আর সেই অঞ্চলের প্রত্যন্ত একটি গ্রাম উলাডাঙ্গা গ্রামের রাস্তার অবস্থা একেবারে বেহাল। হেলদোল নেই কারও। রীতিমত রাস্তার পাথর গুলো উঠে গিয়েছে, খানা খন্দেভরে গেছে গোটা রাস্তা। সামনেই পঞ্চায়েত নির্বাচন। দীর্ঘ পাঁচ বছর অতিক্রান্ত সাগরদিঘী ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েত। কিন্তু ভোট আসে ভোট যায় তবুও সমস্যার সমাধান হয় না এই গ্রামে।
বালিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে উলাডাঙ্গা গ্রামে প্রায় ৮থেকে ১০ বছর আগে এই রাস্তা তৈরী হয়েছিল। কিন্তু এই রাস্তা দু -চার বছর আগেই মেরামত হওয়ার কথা ছিল। কিন্তু আজও বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা। যার ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এলাকা। নিত্য দিন যাতায়াতের সময় রীতিমতো নাজেহাল হচ্ছে গ্রামের বাসিন্দাদের। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের।
advertisement
advertisement
স্থানীয়রা জানাচ্ছেন, এই বেহাল রাস্তার কারণে উলাডাঙ্গার বাঁধ থেকে কোন টোটো বা যানবাহন গাড়ি গ্রামের ভেতরে আসতেই চাই না। নেতা মন্ত্রীদের দেওয়া প্রতিশ্রুতিই সার, বছরের পর বছর কেটে যাচ্ছে এইভাবে। এমনকি উলাডাঙ্গা গ্রাম ঢোকার একমাত্র সেতু, সেটিও নষ্ট হতে গিয়েছে। উলাডাঙ্গা থেকে অন্য কোথাও যেতে রীতিমত নাজেহাল হয়ে পড়তে হচ্ছে এলাকাবাসীদের। গ্রামবাসীদের আবেদন দ্রুতই রাস্তার সংস্কারের কাজ শুরু করা হোক।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ভোট আসে ভোট যায়, সাগরদিঘী ব্লকের এই রাস্তার হাল বেহাল, নাজেহাল গ্রামবাসী
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement