advertisement

Python Rescue: ওরে বাবা এত বড়, রেল লাইনের পাশে ওটা কী? শেষে হাঁফ ছেড়ে বাঁচলেন স্থানীয়রা

Last Updated:

Python Rescue: লোকালয়ে পাশ দিয়ে রয়েছে রেল লাইন। আর সেই রেল লাইনের পাশে থাকা হিউম পাইপের মধ্যেই দীর্ঘ সময় ধরে বাসস্থান করে ছিল এই বিশালাকার সাপটি। বেশ কিছুদিন ধরেই বারবার নজরে আসছিল এই বার্মিজ পাইথন সাপটি।

প্রায় সাত ফুটের বার্মিজ পাইথন
প্রায় সাত ফুটের বার্মিজ পাইথন
কোচবিহার: কোচবিহারের ডাউয়াগুড়ির গোয়েরগাড়ি এলাকার থেকে উদ্ধার হল বিশাল সাইজের একটি বার্মিজ পাইথন সাপ। উদ্ধার হওয়া সাপটি প্রায় সাত ফুটের কাছাকাছি লম্বা। লোকালয়ে পাশ দিয়ে রয়েছে রেল লাইন। আর সেই রেল লাইনের পাশে থাকা হিউম পাইপের মধ্যেই দীর্ঘ সময় ধরে বাসস্থান করেছিল এই বিশালাকার সাপটি। বেশ কিছুদিন ধরেই এলাকার মানুষের বারবার নজরে আসছিল এই বিশালাকার বার্মিজ পাইথন সাপটি। আতঙ্কে দিন কাটাচ্ছিলেন স্থানীয়রা।
এদিন স্থানীয়রা কোচবিহারের এক সাপ উদ্ধারকারী দলকে খবর দেয়। তাঁরা খবর পাওয়া মাত্রই দ্রুত সেখানে পৌঁছে সেই সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,”সাপটিকে বেশ কিছুদিন ধরে এলাকার বেশ কিছু মানুষ দেখেছিলেন। এবং সাপটির কারণে এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সাপটি ওই এলাকার রেল লাইনের পাশে থাকা কিছু হিউম পাইপের মধ্যে নিজের আস্তানা করেছিল। তবে এদিন স্থানীয় এক ব্যক্তি রেল লাইনের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় আচমকাই রাস্তার পাশে এই সাপটিকে দেখতে পারেন। তবে তাই এই সাপটিকে দেখা মাত্রই সেই ব্যক্তি অন্যান্যদের সেখানে জড়ো এরপ সাপ উদ্ধারকারী দলকে খবর পাঠানো হয়। তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।”
advertisement
advertisement
সাপ উদ্ধারকারী দলের এক সদস্য অর্ধেন্দু বণিক জানান,”এই সাপটিকে দেখে এলাকার মানুষেরা রীতিমত আতঙ্কে ছিলেন। বেশ কিছুদিন ধরেই সাপটি এলাকায় ঘোরাফেরা করছিল এবং আস্তানা করেছিল। তবে এলাকার মানুষরা এদিন সাপটিকে দেখে খবর দেওয়ার পর সাপটিকে উদ্বার করে নিয়ে আসা হয়েছে।” বন দফতরের সূত্রে জানতে পারা গিয়েছে, “উদ্ধার হওয়া বার্মিজ পাইথন সাপটি সর্প উদ্ধারকারীরা বন দফতরের হতে তুলে দিয়েছে। সাপটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার হবে আগে। তারপর সাপটিকে লোকালয়ের থেকে দূরে কোন জঙ্গলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে।”
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Python Rescue: ওরে বাবা এত বড়, রেল লাইনের পাশে ওটা কী? শেষে হাঁফ ছেড়ে বাঁচলেন স্থানীয়রা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement