advertisement

Cyclone Mocha: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আতঙ্কে সুন্দরবন, চলছে মোকা মোকাবিলার প্রস্তুতি

Last Updated:

Cyclone Mocha: নতুন করে ঝড়ের নাম শুনবেই সিঁদুরে মেঘ দেখেন সুন্দরবনবাসী। আর তাই মোকা নিয়ে সতর্ক রয়েছে জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন। নেওয়া হচ্ছে সবরকম সতর্কতা নূলক ব্যবস্থা।

+
সচেতনতা

সচেতনতা মূলক প্রচার করছে মইপিট কোস্টাল থানার পুলিশ

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে একের পর এক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে। আয়লা, ফনি, কিংবা বুলবুল, ইয়াস অথবা আমফান প্রতিবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবনে। যেই ক্ষত এখও দগদগে। তাই নতুন করে ঝড়ের নাম শুনবেই সিঁদুরে মেঘ দেখেন সুন্দরবনবাসী। আর তাই মোকা নিয়ে সতর্ক রয়েছে জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন। নেওয়া হচ্ছে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা।
সুন্দরবনের কুলতলী ব্লকের মাতলা নদীতে লঞ্চে করে মাইকিং প্রচার শুরু করেছে মৈপীঠ কোস্টাল থানার পুলিশ। নদীতে যেসব মৎস্যজীবীরা রয়েছে তাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য সতর্কতামূলক মূলক প্রচার করা হচ্ছে। পাশাপাশি সুন্দরবনের যে সকল জায়গায় মাটির নদী বাঁধ রয়েছে সে সকল জায়গায় অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই মাটির নদী বাঁধ মেরামতির কাজ শুরু করে দিয়েছে সেচ দফতরের আধিকারিকেরা।
advertisement
সুন্দরবনের কৈখালী এক বাসিন্দা অশোক দাস বলেন, ‘সুন্দরবনের নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় এখনও পর্যন্ত রয়েছে মাটির নদী বাঁধ। গত বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা থেকে আমাদের মনে হচ্ছে। এই মাটির নদী বাঁধ আমাদেরকে রক্ষা করতে পারবে না আবারও আমাদের আশ্রয় নিতে হবে ত্রাণ শিবিরে। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে বহু জমি এবার বসতভিতে টুকু রয়েছে। মনে হয় এই ঘূর্ণিঝড়ের সেটাও হারাতে বসবো আমরা।’
advertisement
advertisement
বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দার বলেন, ‘ঘূর্ণিঝড় মোকার মোকাবিলা করতে প্রস্তুত ব্লক প্রশাসন। ব্লক প্রশাসনের পক্ষ থেকে মজুত রাখা হচ্ছে শুকনো খাবারের। এলাকায় বিভিন্ন ত্রাণ শিবির পরিষ্কার পরিচ্ছন্ন কাজও শুরু করে দেওয়া হয়েছে।’ এছাড়া পুলিশ ও প্রশাসনের তরফ থেকে সবরকম ব্যবস্থা করা হচ্ছে বলেও জানানো হয়েছে প্রশাসনের। কন্ট্রোল রুমের নাম্বারও দেওয়া হচ্ছে স্থানীয়দের।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Cyclone Mocha: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আতঙ্কে সুন্দরবন, চলছে মোকা মোকাবিলার প্রস্তুতি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement