advertisement

রাতভর বৃষ্টি,জলমগ্ন-বিদ্যুৎহীন জলপাইগুড়ি, উদাসীন প্রশাসন

Last Updated:

ভারি বর্ষণের জেরে বিপর্যস্ত জলপাইগুড়ির জনজীবন ৷ রাতভর বৃষ্টিতে জলের তলায় বেশিরভাগ চলে গেল জলপাইগুড়ির বেশিরভাগ এলাকা ৷ জলমগ্ন জলপাইগুড়ির একাধিক গ্রাম ৷

#জলপাইগুড়ি: ভারি বর্ষণের জেরে বিপর্যস্ত জলপাইগুড়ির জনজীবন ৷ রাতভর বৃষ্টিতে জলের তলায়  চলে গেল জলপাইগুড়ির বেশিরভাগ এলাকা ৷ জলমগ্ন জলপাইগুড়ির একাধিক গ্রাম ৷
গ্লান্ডি, ডুডুয়া, জলঢাকা নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে ৷ আংড়াভাষা, বুড়িতোর্সা নদীতেও জল বইছে বিপদসীমার উপর দিয়ে ৷ বহু বাড়ির ভিতরে জলের স্রোত বইছে ৷ জল ডিঙিয়ে পারাপার করছেন বাসিন্দারা ৷ ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়েছে বহু গাছ ৷ ফলে বিদ্যুতের খুঁটি উপরে গিয়েছে বহু জায়গায় ৷ বিদ্যুৎহীন রয়েছে অনেক এলাকা ৷
advertisement
advertisement
কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন ৷ এরই মধ্যে আবার নতুন সমস্যায় পড়েছেন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের বৈরাগীপাড়ার মানুষ। চার লেনের সড়ক তৈরির কাজ চলছিল এলাকায় ৷ কাজ শেষ হওয়ার আগেই শুরু হয়ে যায় প্রবল বৃষ্টি। ফলে নিকাশি নালা বন্ধ হয়ে এখন জলমগ্ন গোটা এলাকা। জলমগ্ন এলাকায় দরকারি ত্রাণও এসে পৌঁছয়নি বলে অভিযোগ তুলেছেন বাসিন্দারা ৷
advertisement
গতকাল জলের তোড়ে ভেঙে গিয়েছিল ফালাকাটা - আলিপুরদুয়ার অস্থায়ী সেতু ৷ ফলে রাজ্য সড়কের উপর যান চলাচল ছিল সম্পূর্ণ বন্ধ ৷ বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রাতভর বৃষ্টি,জলমগ্ন-বিদ্যুৎহীন জলপাইগুড়ি, উদাসীন প্রশাসন
Next Article
advertisement
Electric Bill Saving Tips: এসি, টিভি, ফ্রিজ, গিজার, সব চলছে, অথচ বিদ্যুতের বিল শূন্য! কীভাবে? বাজিমাত এক উপায়ে
এসি, টিভি, ফ্রিজ, গিজার, সব চলছে, অথচ বিদ্যুতের বিল শূন্য! কীভাবে? বাজিমাত এক উপায়ে
  • সোলার শক্তিতেই চলছে এসি-ফ্রিজ-গিজার

  • বসিরহাটের এই বাড়িতে বিদ্যুৎ বিল শূন্য

  • ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়ে তুলেছেন অসিম দাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement