advertisement

অবশেষে সক্রিয় মৌসুমি বায়ু, রাজ্যজুড়ে শুরু হবে বৃষ্টি

Last Updated:

অবশেষে সক্রিয় হচ্ছে সেই বহু কাঙ্খিত মৌসুমি বায়ু ৷ গত সপ্তাহের প্রবল দাবদাহের পর শেষ পর্যন্ত বর্ষা আসতে চলছে গোটা রাজ্যেই ৷

#কলকাতা: অবশেষে সক্রিয় হচ্ছে সেই বহু কাঙ্খিত মৌসুমি বায়ু ৷ গত সপ্তাহের প্রবল দাবদাহের পর শেষ পর্যন্ত বর্ষা আসতে চলছে গোটা রাজ্যেই ৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১০ দিন পর সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু ৷ ফলে আজ রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ৷ কলকাতাসহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর ৷ সমুদ্র উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে ৷
অন্যদিকে, এই মাসের গোড়া থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গে ৷ নাগাড়ে বৃষ্টির জেরে উত্তরের বেশকিছু জেলা ইতিমধ্যেই জলমগ্ন ৷ আজও ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে ৷
advertisement
advertisement
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নিম্নচাপের প্রভাবেই ফের সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু ৷ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর ঘূণীভূত হয়ে রয়েছে নিম্নচাপ ৷ গত ২৪ ঘণ্টায় তা গভীর নিম্নচাপে পরিণত হবে ৷ বাংলাদেশের দিকে অভিমুখ রয়েছে নিম্নচাপের ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অবশেষে সক্রিয় মৌসুমি বায়ু, রাজ্যজুড়ে শুরু হবে বৃষ্টি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement