advertisement

Malda News: এ যেন খোদ রানী রাসমনির বাড়ি! মালদহের পুজো মণ্ডপ দেখে সকলে থ!

Last Updated:

বিগ বাজেটের পুজোর মাধ্যমে নিত্যনতুন টিমের চিন্তাভাবনায় পুজো করে দর্শনার্থীদের নজর কেড়েছে এই পুজো উদ্যোগতারা।

+
পুজোর

পুজোর থিম হেরিটেজ বিল্ডিং

#মালদহ: মালদহ শহরের বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম বালুচর কল্যাণ সমিতি। বিগ বাজেটের পুজোর মাধ্যমে নিত্যনতুন টিমের চিন্তাভাবনায় পুজো করে দর্শনার্থীদের নজর কেড়েছে এই পুজো উদ্যোগতারা। ইউনেস্কোর পক্ষ থেকে দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। সেই বিষয়টিকে সামনে রেখেই এবার কল্যাণ সমিতির পুজোর থিম হেরিটেজ বিল্ডিং। রানী রাসমনির বাড়ির আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। বালুচর কল্যান সমিতির মাঠে বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে রানী রাসমনির বাড়ির আদলে কাপড়ের মণ্ডপ। বাড়ির আদলে তৈরি মণ্ডপের মধ্যে রয়েছে বিভিন্ন সামগ্রী।
আরও পড়ুন Murshidabad Durgapuja 2022: ৭৫ফুটের দুর্গা ঠাকুর! দেখতে লাইন পড়ছে প্রচুর
বর্তমান রানী রাসমনির বাড়ির অবস্থাকে তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জার মাধ্যমে। বাড়ির মধ্যে আসবাব পত্র ছবির ফ্রেম চেয়ার সমস্ত কিছুই তৈরি করা হয়েছে। এছাড়াও বালুচর কল্যাণ সমিতির প্রতি বছরের মত এবারও সাবেকি প্রতিমা তৈরি করা হয়েছে। ডাকের সাজে প্রতিমার সাজ। চতুর্থীর সন্ধ্যায় বালুচর কল্যাণ সমিতির পুজোর উদ্বোধন হওয়ার পর থেকেই দর্শনার্থীদের ঢল নেমেছে এখানে। প্রতিবছরই আকর্ষণের কেন্দ্রবিন্দু থেকে বালুচর কল্যাণ সমিতির পুজো। চলতি মৌসুমে মানুষের মধ্যে আগ্রহ থাকায় পুজোর দু’দিন আগে উদ্বোধন করা হয়েছে পুজোর।
advertisement
আরও পড়ুন South24Parganas News: কোন রুটে গেলে পুজো দেখা সহজ হবে? ‌সামনে এল গাইড ম্যাপ
সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে পুজোর মণ্ডপ। পুজোর মাধ্যমে বালুচর কল্যান সমিতি বিভিন্ন সামাজিক কাজও করে থাকেন পূজোর পাঁচ দিন। বস্ত্রদান থেকে শুরু করে দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো সমস্ত কিছু করা হয় পুজো উদ্যোক্তাদের মাধ্যমে। এমনকি পুজোর পাঁচ দিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবছরের মত এবারও বালুচর কল্যাণ সমিতির পুজো দর্শনার্থীদের নজর কাড়বে আশাবাদী উদ্যোক্তারা।
advertisement
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: এ যেন খোদ রানী রাসমনির বাড়ি! মালদহের পুজো মণ্ডপ দেখে সকলে থ!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement