advertisement

Cerebral Palsy: মাত্র ২৬ বছরেই প্রয়াত জেইন নাদেলা! কী এই সেরিব্রাল পালসি, চিকিৎসাই বা কী?

Last Updated:

Children with cerebral palsy: এই রোগে আক্রান্ত শিশু বা প্রাপ্তবয়স্কদের শ্বাসকষ্ট, কথা বলা (oral motor impairment), হজমের সমস্যা, দৃষ্টিশক্তি, শ্রবণ প্রতিবন্ধকতা, মৃগীরোগও হতে পারে।

#নয়াদিল্লি: সোমবার প্রয়াত হয়েছেন মাইক্রোসফট সিইও সত্য নাদেলার পুত্র জেইন (Microsoft CEO Satya Nadella’s son Zain Nadella)। সেরিব্রাল পালসি (Cerebral Palsy) আক্রান্ত জেইন মাত্র ২৬ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ (Zain Nadella's Death) করেছেন। যে বিরল জন্মগত ব্যাধিতে (Cerebral Palsy) তিনি ভুগছিলেন, তা নিয়ে স্বাভাবিক কারণেই শুরু হয়েছে আলোচনা। সেরিব্রাল অর্থাৎ মস্তিষ্কের সঙ্গে সম্পর্কিত, পালসি মানে দুর্বলতা বা পেশী ব্যবহারে সমস্যা। তাই, সেরিব্রাল পালসি হল এমন এক ব্যাধি যা পেশীর ভঙ্গিকে প্রভাবিত করে নড়াচড়া করতে সমস্যা তৈরি করে।
মস্তিষ্কের ক্ষতির কারণে ঘটে সেরিব্রাল পালসি (Cerebral Palsy) যার ফলে জন্মের সময় মস্তিষ্কে অক্সিজেনের অভাবের কারণে অস্বাভাবিক বিকাশ ঘটে। এই রোগে আক্রান্ত ব্যক্তি নিজের পেশীকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। মাতৃত্বকালীন সংক্রমণ, মাথায় আঘাত, জেনেটিক মিউটেশন, মস্তিষ্কে রক্তক্ষরণ, শিশুর সংক্রমণ এবং মারাত্মক স্ট্রোকের মতো আরও বেশ কিছু কারণেও মস্তিষ্কের বিকাশে সমস্যা (Cerebral Palsy) হতে পারে।
advertisement
advertisement
সেরিব্রাল পালসি (Cerebral Palsy) সম্পূর্ণ শরীরকেই প্রভাবিত করতে পারে বা এক, দু’টি অঙ্গকেও প্রভাবিত করতে পারে আবার শরীরের কোনও একপাশেও সীমাবদ্ধ থাকতে পারে। এই রোগে আক্রান্ত শিশু বা প্রাপ্তবয়স্কদের শ্বাসকষ্ট, কথা বলা (oral motor impairment), হজমের সমস্যা, দৃষ্টিশক্তি, শ্রবণ প্রতিবন্ধকতা, মৃগীরোগও হতে পারে। গুরুতর CP আক্রান্ত একজন ব্যক্তির হাঁটা চলার জন্য বিশেষ সরঞ্জাম প্রয়োজন হয়, অনেকেই একেবারেই হাঁটতে পারেন না। মৃদু CP আক্রান্ত ব্যক্তি কিছুটা হাঁটতে পারলেও তাঁরও সাহায্যের প্রয়োজন হয়। এটি মস্তিষ্কের এমন একটি রোগ যা সাধারণত শিশুর জন্মের আগেই ঘটে, তবে জন্মের সময় বা প্রথম দিকেও (প্রথম তিন বছর) হতে পারে। Cerebral Palsy-এর উপসর্গ ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে। নিউরোসার্জন ডাঃ অরুণ শর্মা জানান, সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুরা (Children with cerebral palsy) হাঁটা বা কথা বলার বয়সে পৌঁছে গেলেও স্বাভাবিকভাবে সেগুলি করতে পারে না। জন্মের সময় হাইপক্সিয়া এড়ানো এবং মা ও নবজাতকের সঠিক যত্ন অত্যন্ত প্রয়োজন।
advertisement
পারস হসপিটালস গুরুগ্রামের পেডিয়াট্রিক্স অ্যান্ড নিওনাটোলজি বিভাগের প্রধান ডাঃ মনীশ মান্নান বলেন, “গর্ভাবস্থায়, প্রসবের সময় বা জন্মের অল্প সময়ের মধ্যে সেরিব্রাল পালসিকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করার জন্য বর্তমানে কোনও পদ্ধতি নেই। কারণ এই রোগের সঠিক কারণ এখনও পুরোপুরি বোঝা যায়নি। সিপির সম্ভাবনা কমাতে বাবা মা এবং ডাক্তাররা কিছু ব্যবস্থা নিতেই পারেন। বাবা মায়েদের অবশ্যই ভাল অভ্যাস বজায় রাখতে হবে এবং সুস্থ থাকতে হবে।”
advertisement
তাঁর পরামর্শ, যথাযথভাবে টিকা নেওয়া, স্বাস্থ্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, ভ্রূণের স্বাস্থ্যকে প্রভাবিত করে এমন সংক্রমণ বা ভাইরাসের সংস্পর্শ এড়ানো, মদ্যপান এবং ধূমপান বন্ধ করা শিশুর সেরিব্রাল পালসি আটকাতে কিছুটা সাহায্য করতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cerebral Palsy: মাত্র ২৬ বছরেই প্রয়াত জেইন নাদেলা! কী এই সেরিব্রাল পালসি, চিকিৎসাই বা কী?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement