advertisement

Valentines Day 2023: মেদ নিয়ে নো চিন্তা, ভ্যালেন্টাইন ডে-তে স্টাইল করুন এভাবে, ছেলেরা দেখে মুগ্ধ হবেই!

Last Updated:

Valentines Day 2023: এখানে প্লাস সাইজ মহিলাদের জন্য কিছু ভ্যালেন্টাইন ড্রেসের হদিশ দেওয়া হল, পছন্দ হবেই।

ভ্যালেন্টাইন ডে ফ্যাশন
ভ্যালেন্টাইন ডে ফ্যাশন
কলকাতা: ভ্যালেন্টাইন্স ডে-র দিন রানির মতো সাজতে হবে। ধাঁধিয়ে দিতে হবে সঙ্গীর চোখ। প্রতিটা মহিলাই এমনটা ভাবেন। বিশেষ এই দিনের জন্য থাকে বিশেষ পরিকল্পনা। কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি চলতে থাকে। কিন্তু বাদ সাধে শরীরের মেদ। তখন আর কোনও পোশাকই মনের মতো হয় না। কোন পোশাকে নিজেকে সুন্দর দেখাবে সেটা বুঝতেও হিমশিম খেতে হয়।
প্লাস সাইজ মহিলাদের জন্য প্রচুর অপশন রয়েছে। কিন্তু যে কোনও পোশাক স্টাইল করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সবচেয়ে আগে দরকার আত্মবিশ্বাস। দ্বিতীয়ত কাউকে দেখে তার মতো পোশাক পরা উচিত নয়। বরং যে পোশাকে স্বাচ্ছন্দ্য, আরাম মিলবে সেটাই পরা উচিত। এখানে প্লাস সাইজ মহিলাদের জন্য কিছু ভ্যালেন্টাইন ড্রেসের হদিশ দেওয়া হল, পছন্দ হবেই।
advertisement
আরও পড়ুন: চকোলেট ডে-তে চকোলেট সস মেখে সঙ্গম! উপহারে বিছানায় চমকে দিন সঙ্গীকে
ভেলভেট গাউন: ভ্যালেন্টাইন্স ডে-র রাতে ডেটে যাওয়ার পরিকল্পনা? তাহলে শরীরে উঠুক লাল ভেলভেটের গাউন। চমৎকার দেখতে। পরেও আরাম। এর সঙ্গে পছন্দ অনুযায়ী স্লিট লুক থেকে কোল্ড শোল্ডার স্টাইল বেছে নেওয়া যায়। ঠোঁটে থাক লাল লিপস্টিক। চুল খোলা। দেখতে অপরূপা লাগবে।
advertisement
advertisement
জরির পোশাক: ভ্যালেন্টাইন্স ডে-তে দিনের বেলায় বেরোলে জরির পোশাক আদর্শ। নরম মিষ্টি লুক এনে দেবে। যদিও উপলক্ষ ভ্যালেন্টাইন্স ডে, তবুও নিজেকে সাজাতে লাল ছাড়া অন্য রঙেও ফোকাস করা যায়। যেমন আকাশি নীল, গোলাপি বা অন্য যে কোনও হালকা রঙ। সুন্দর এবং কমবয়সী লুক চাইলে মেকআপ হবে ন্যূনতম। চুলে কিউট পিন থেকে শুরু করে হেয়ার ব্যান্ড ব্যবহার করা যায়।
advertisement
গোলাপি শর্ট ড্রেস: ভ্যালেন্টাইন ডে-র দিন শর্ট ড্রেসও বেছে নেওয়া যায়। অনেক রকম স্টাইল করা যায়। যেমন বেস্ট লুক সহ সাধারণ গোলাপি শর্ট ড্রেস। এই লুকেও মেকআপ ন্যূনতম  রাখতে হবে, চেহারা উজ্জ্বল দেখাবে। পায়ে থাক স্যান্ডেল।
advertisement
ব্ল্যাক জাম্প স্যুট: জাম্প স্যুট এখন ট্রেন্ডিং। শুধু অফিসে নয়, ডেটেও পরে যাওয়া যায়। ভ্যালেন্টাইন্স ডে-র দিন নিজেকে মোহময়ী করে তুলতে চাইলে কালো জাম্প স্যুটে স্টাইল করাই যায়। হাই নেক থেকে রাফলস বা ডিপ নেক জাম্প স্যুট পরা যায়। স্টাইল বাড়াতে ম্যাচিং কালো হিল পরতে ভুললে চলবে না।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentines Day 2023: মেদ নিয়ে নো চিন্তা, ভ্যালেন্টাইন ডে-তে স্টাইল করুন এভাবে, ছেলেরা দেখে মুগ্ধ হবেই!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement