advertisement

Side effects of spinach: শীতে প্রচুর পালংশাক খাচ্ছেন? শরীরের এই ক্ষতিগুলি করে ফেলছেন না তো?

Last Updated:

পরিমিত পরিমাণের বদলে বেশি পালংশাক খেলে হিতে বিপরীত হয় (Too much consumption of spinach is harmful )

শীতের ভোজ ছাড়া পালংশাক অসম্পূ্র্ণ৷ প্রয়োজনীয় মিনারেল, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এ, সি এবং কে থাকায় শরীরের জন্য পালংশাক খুবই উপকারী৷ ক্যানসারের মতো মারণরোগের আশঙ্কা কমায়৷ মধুমেহ নিয়ন্ত্রণ, বাড়তি ওজন হ্রাস এবং হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধির মতো উপকারিতা নির্ভর করে পালংশাকের উপর৷ তবে কোনও কিছুই মাত্রাতিরিক্ত ভাল নয়৷ পরিমিত পরিমাণের বদলে বেশি পালংশাক খেলে হিতে বিপরীত হয় (Too much consumption of spinach is harmful )৷
দেখা যাক বেশি পালংশাক খেলে কী কী ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে-
অ্যালার্জি-
advertisement
মিনারেল ও ভিটামিন ছাড়াও পালংশাকে আছে হিস্টামাইন৷ এর ফলে কিছুটা অ্যালার্জির আশঙ্কা বাড়তে পারে৷
প্রচুর ফাইবার থাকার কারণে পেট ফেঁপে যাওয়া, গ্যাস এবং ক্র্যাম্পের মতো সমস্যা দেখা দিতে পারে৷
advertisement
পুষ্টির অভাব-
পালংশাকে আছে অক্সালিক অ্যাসিড৷ মানবদেহে এর পরিমাণ বেড়ে গেলে খনিজের ঘাটতি দেখা দিতে পারে৷
বেশি পরিমাণে পালংশাক খেলে টক্সিক প্রভাব দেখা দিতে পারে৷ তাই কিছু রোগের ক্ষেত্রে পালংশাক খেতে নিষেধ করা হয়৷
advertisement
কিডনিতে পাথর-
শরীরে অক্সালিক অ্যাসিড বাড়লে কিডনিতে পাথর জমে যাওয়ার সমস্যা থাকলে এগুলি ফ্লাশ করে বার করে দিতে পারে না৷
অক্সালিক অ্যাসিডের পাশাপাশি পালংশাকে আছে Purine৷ এই দুই উপাদানের মিশ্রণে গাউট বা আর্থ্রাইটিস দেখা দিতে পারে৷ ফলে গাঁটের ব্যথা, শরীরের বিভিন্ন অংশ ফুলে যাওয়ার মতো সমস্যা থাকলে পালংশাক বর্জন করাই উচিত৷ নয়তো পালংশাকের প্রভাবে এই উপসর্গগুলি বাড়তে পারে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Side effects of spinach: শীতে প্রচুর পালংশাক খাচ্ছেন? শরীরের এই ক্ষতিগুলি করে ফেলছেন না তো?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement