advertisement

Storing Spices: অনেক দিন পর্যন্ত ধরে রাখতে চান মশলাপাতির স্বাদ-বর্ণ-গন্ধ? রাখুন এভাবে

Last Updated:

ঠিকমতো ব্যবহার করলে বহু দিন অবধি মশলার স্বাদ, বর্ণ ও গন্ধ বজায় রাখা যায় (Tips to store spices to keep those fresh for long)

ভারতীয় মশলা বিশ্ববিখ্যাত তার মশলার স্বাদের জন্য৷ সারা পৃথিবীতেই এই মশলা সমাদৃত তার স্বাদ ও গুণের জন্য৷ কিন্তু মশলাগুলি ব্যবহার করার সুনির্দিষ্ট বিধি আছে৷ ঠিকমতো ব্যবহার করলে বহু দিন অবধি মশলার স্বাদ, বর্ণ ও গন্ধ বজায় রাখা যায় (Tips to store spices to keep those fresh for long)৷
এয়ারটাইট বাক্স-
অনেক দিন অবধি তাজা রাখার জন্য এয়ারটাইট বক্স বা কন্টেনারে মশলা রাখুন৷ কোনও কাচের পাত্র অথবা লোহার বাক্সে রাখতে পারেন৷ তাহলে বাতাসের থেকে দূরে থাকলে এর গন্ধ ও স্বাদ অটুট থাকবে৷ প্রায় এক বছর অবধি মশলা তাজা থাকবে৷
advertisement
advertisement
যদি মশলার গুণ ও গন্ধ ধরে রাখতে চান, তাহলে মশলার পাত্র সূর্যালোক থেকে দূরে রাখুন৷ রান্নাঘরে বা ভাঁড়ারে যেখানেই রাখুন না কেন, রোদের সংস্পর্শে রাখবেন না মশলাভর্তি পাত্র৷ তাহলে মশলার স্বাদ, গন্ধ ও বর্ণ দীর্ঘজীবী হবে৷
আরও পড়ুন : ঘরোয়া এই খাবারেই শীতকালে কমবে গাঁটের ব্যথা
আর্দ্রতা থেকে বাঁচিয়ে-
advertisement
মশলার ক্ষতি করার জন্য বর্ষাকাল হল খলনায়ক৷ বাতাসের অতিরিক্ত আর্দ্রতা মশলার ক্ষতি করে৷ তাই যেখানে আর্দ্রতা নেই, সেরকম কোনও জায়গায় সংরক্ষিত করুন মশলা৷ নয়তো মশলার পাত্রে ছত্রাক জন্মে নষ্ট করবে এর স্বাদ-সহ অন্যান্য বৈশিষ্ট্য৷
advertisement
সব কিছু নিয়ম মেনে রাখলেও মশলা দীর্ঘ দিম সংগ্রহ করে রাখবেন না৷ কারণ রোদ্দুর ও আর্দ্রতা থেকে বাঁচিয়ে রাখলেও মশলার স্বাদ ও গন্ধ ব্যাহত হয়৷ তাই বলা হয়, এক বছরের মধ্যে মশলা ব্যবহার করে ফেলুন৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Storing Spices: অনেক দিন পর্যন্ত ধরে রাখতে চান মশলাপাতির স্বাদ-বর্ণ-গন্ধ? রাখুন এভাবে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement