advertisement

Benefits of Black Sesame: অর্শের সমস্যা নিবারণ থেকে হৃদযন্ত্রের সুস্থতা, কালো তিলেই লুকিয়ে ভালো থাকার আলো

Last Updated:

দেখে নিই, কালো তিল কীভাবে আমাদের সুস্থ রাখে৷(Benefits of Black Sesame in winter)

শীতকালে শরীরে উষ্ণ রাখার একাধিক উপায় আছে৷ বনফায়ারের উত্তাপ পোহানো থেকে গরম চা বা কফির পেয়ালায় চুমুক-আমরা সে সব উপায় অনুসরণ করি৷ একইসঙ্গে ডায়েটিশিয়ানরা বলেন কালো তিলের কথা৷ তাঁদের মতে, শীতে কালো তিল শরীর উষ্ণ রাখে৷ ক্যালসিয়াম, প্রোটিন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, ফাইবারে সমৃদ্ধ কালো তিল এমনিতেও শরীরের জন্য খুব উপকারী৷ দেখে নিই, কালো তিল কীভাবে আমাদের সুস্থ রাখে৷(Benefits of Black Sesame in winter)
দুর্বলতা দূর-
পুষ্টির অভাবে অনেকেরই দ্রুত ক্বান্তি চলে আসে৷ অল্প সময়ের ব্যবধানেই তাঁরা ক্লান্ত বোধ করতে থাকেন৷ এই পরিস্থিতিতে কালো তিল খেলে আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি মিটবে৷ ফিরে আসবে কাজের উদ্যোগ৷ কাজের ইচ্ছে বাড়বে৷
advertisement
advertisement
প্রচুর ক্যালসিয়াম থাকায় কালো তিল আমাদের হাড়ের জন্য খুব উপকারী৷ ডায়েটে কালো তিল থাকলে হাঁটুর ব্যথা এবং গাঁটের যন্ত্রণা থেকে আরাম পাওয়া যায়৷
অর্শের সমস্যা-
অর্শের মতো ক্রনিক অসুখের হাত থেকে রেহাই পাওয়া যায় কালো তিলের প্রভাবে৷ প্রতিদিন ঠান্ডা জলে কালো তিল মিশিয়ে পান করলে অর্শের সমস্যা কমে যায়৷
advertisement
সকালে কালো তিল চিবিয়ে খেলে দাঁত ভাল থাকে৷ মুখ ও দাঁতের বহু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কালো তিলের গুণে৷
সুস্থ হৃদযন্ত্র-
শীতে হৃদযন্ত্রের সমস্যা বেড়ে যায় অনেকটাই৷ কারণ রক্তপ্রবাহ ঠিকমতো হতে পারে না৷ শরীরে উষ্ণতা দেওয়ার পাশাপাশি ব্লাড সার্কুলেশন ঠিক রাখে কালো তিল৷ কালো তিলের মিশ্রণে ত্বক মালিশ করলে উজ্জ্বলতা বাড়ে৷
advertisement
স্ট্রেস বা উদ্বেগ কমাতে কালো তিল জুড়িহীন৷ আয়ুর্বেদশাস্ত্রে প্রচলিত যে কালো তিল সেবনে মন শান্ত হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Benefits of Black Sesame: অর্শের সমস্যা নিবারণ থেকে হৃদযন্ত্রের সুস্থতা, কালো তিলেই লুকিয়ে ভালো থাকার আলো
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement