advertisement

Summer Skin Care: গরমে শুধু মুখেই নয়, গায়েও হয় ব্রণ; রইল এই সমস্যা থেকে মুক্তির উপায়!

Last Updated:

শরীরের বুক, পিঠের মতো জায়গায় অর্থাৎ যেখানে সেবাসিয়াস এবং ঘর্মগ্রন্থি থাকে, সেখানেই ব্রন দেখা দিতে পারে।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#নয়াদিল্লি: গরমে তাপদাহের কারণে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তার মধ্যে অন্যতম হল দেহের বা গায়ের ব্রন। আসলে ব্রন শুধু মুখেই নয়, গায়েও হতে পারে! আর ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে বহু মানুষের দেহেই এই সমস্যা দেখা দিতে পারে। আসলে অতিরিক্ত তাপমাত্রা এবং ঘামের কারণে সারা দেহের রোমকূপ বন্ধ হয়ে যায়। আর এই কারণেই শরীরের বুক, পিঠের মতো জায়গায় অর্থাৎ যেখানে সেবাসিয়াস এবং ঘর্মগ্রন্থি থাকে, সেখানেই ব্রন দেখা দিতে পারে। এছাড়াও শরীরের যেসব অংশের রোমকূপ থেকে অতিরিক্ত তেল ক্ষরণ হয়, সেই সব অংশেও এই সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী?
গরম জলে স্নান নয়:
শীত-গ্রীষ্ম-বর্ষা সমস্ত মরসুমে অনেকেরই গরম জলে স্নান করার অভ্যেস রয়েছে। তবে এই মরসুমে গরম জলে স্নান করা একেবারেই উচিত নয়। এতে সব ধরনের ত্বকেরই ক্ষতি হয়। কারণ গরম জলে স্নান করলে ত্বকের জ্বালা-পোড়া ভাব আরও বেড়ে যায়, তৈল নিঃসরণও বেড়ে যায়। আর গরমে যেহেতু ধাতব জলের পাইপ আরও গরম হয়ে যায়। তাই সকালবেলায় কলের জল বালতিতে ভরে কয়েক ঘণ্টা রেখে দিতে হবে। তার পর সেই ঠান্ডা জলেই স্নান করা উচিত। এছাড়া স্নানের জলে ঠান্ডা জল অথবা বরফও যোগ করা যেতে পারে।
advertisement
advertisement
নিম-জলে স্নান:
স্নানের জলে কয়েকটা নিমপাতা ফেলে স্নান করা উচিত। আরও ভালো ফল পাওয়ার জন্য কিছু নিমপাতা থেঁতো করে ফুটিয়ে নিতে হবে। তার পর তা পরিশোধন করে ছেঁকে নিয়ে একটা জারে ভরে রেখে দিতে হবে। স্নানের সময় সেই মিশ্রণ জলে মিশিয়ে স্নান করতে হবে। আসলে নিমের মধ্যে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান। যা দেহের সমস্ত জীবাণু ধ্বংস করতে সক্ষম। ফলে দেহ যে কোনও সংক্রমণের হাত থেকে রক্ষা পায়। সেই সঙ্গে গ্রীষ্মের মরসুমে নিমপাতা খাওয়া উচিত। তবে এই বিষয়ে আরও একটা জিনিস মনে রাখা উচিত যে, অতিরিক্ত পরিমাণে নিমপাতা খেলে তা শরীরের জন্য ক্ষতিকর হয়।
advertisement
স্নানের পর নন-অয়েলি ময়েশ্চারাইজার:
যতই ঘাম হোক না-কেন অথবা ত্বক যতই তৈলাক্ত হোক না-কেন, ময়েশ্চারাইজার ব্যবহার করা বাঞ্ছনীয়। কারণ ত্বকে পর্যাপ্ত ময়েশ্চার না-থাকায় ত্বক অতিরিক্ত তৈল নিঃসরণ করে। যার ফলে রোমকূপ বন্ধ হয়ে যায় এবং তা থেকেই গায়ে ব্রন বেরোয়। আর ত্বক যদি তৈলাক্ত হয়, তাহলে জেল-ভিত্তিক কোনও লোশন ব্যবহার করা উচিত। তাছাড়া এমন ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত, যার মধ্যে উপাদান হিসেবে শিয়া বাটার, কোকো, শসা এবং অ্যালোভেরা উপস্থিত রয়েছে। কারণ এই সব উপাদান স্বাভাবিক উপায়ে ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
advertisement
সপ্তাহে একদিন এক্সফোলিয়েশন:
মৃত চামড়া দূর করতে সপ্তাহে একবার এক্সফোলিয়েট করা জরুরি। আসলে মৃত ত্বক রোমকূপ বন্ধ করে দেয়। তাই মৃত ত্বক দূর না-করা হলে দেহে ব্রনর সমস্যা দেখা দেয়। এই কারণেই এক্সফোলিয়েশন অন্যতম ভালো উপায়। কারণ এক্সফোলিয়েট করা হলে ত্বক মসৃণ হয়। তবে মাথায় রাখতে হবে যে, সপ্তাহে একবারের বেশি এক্সফোলিয়েট করা উচিত নয়।
advertisement
বডি প্যাকের মাধ্যমে বডি মাসাজ:
ত্বক পরিষ্কার রাখার জন্য বেসন এবং চন্দনের তৈরি বডি প্যাক দিয়ে বডি মাসাজ করতে হবে। আসলে সুগন্ধী চন্দন ত্বককে কোমল এবং ঠান্ডা করে। এই প্যাক বানানোর জন্য চন্দনবাটার সঙ্গে বেসন এবং গ্রিন-টি মিশিয়ে নিতে হবে। এর পর তা ঠান্ডা করে দেহের ব্রনর উপরে লাগাতে হবে। শুকিয়ে নিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে।
advertisement
ঢিলেঢোলা পোশাক পরা জরুরি:
গায়ে ব্রনর সমস্যা দেখা দিলে আরামদায়ক এবং ঢিলেঢোলা সুতির পোশাক পরা উচিত। আঁটোসাটো পোশাকের মধ্যে ময়লা এবং জীবাণু আটকে যায়। তাই পোশাকের বিষয়েও সচেতন থাকতে হবে। আর গায়ে ব্রনর সমস্যা প্রতিরোধ করতে শরীরকে হাইড্রেটেড রাখতে হবে। তার জন্য প্রচুর পরিমাণে জলপান খেতে হবে এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যেস করতে হবে। সমস্যা নিয়ন্ত্রণে না-এলে অবশ্যই ত্বকরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা উচিত৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Summer Skin Care: গরমে শুধু মুখেই নয়, গায়েও হয় ব্রণ; রইল এই সমস্যা থেকে মুক্তির উপায়!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement