advertisement

Sleeping on stomach : উপুর হয়ে ঘুমনোর অভ্যাস? জানেন কি এর ফলে মৃত্যুও হতে পারে

Last Updated:

বিজ্ঞানীদের মতে, মৃগীরোগীদের উপুর হয়ে ঘুমনোর অভ্যাস যত দ্রুত সম্ভব ত্যাগ করতে হবে৷(Sleeping on stomach)

প্রত্যেকের শোওয়া এবং ঘুমনোর ধরন ও ভঙ্গি আলাদা৷ অনেকে দীর্ঘ ক্ষণ, প্রায় সারা রাতই চিত হয়ে ঘুমোন৷ অনেকের অভ্যাস আবার উল্টো হয়ে শুয়ে উপুর হয়ে ঘুমনো৷ ঘুমের ধরনের উপর মানুষের জীবন বিপন্নও হয়ে পড়তে পারে৷ বিজ্ঞানীদের মতে, মৃগীরোগীদের উপুর হয়ে ঘুমনোর অভ্যাস যত দ্রুত সম্ভব ত্যাগ করতে হবে৷(Sleeping on stomach)
কারণ গবেষক ও বিজ্ঞানীদের মতে, মৃগীরোগ থাকলে উপুর হয়ে ঘুমোলে আচমকা মৃত্যুর আশঙ্কা বেড়ে যায় অনেক গুণ৷ এমনকি, শিশুদের ক্ষেত্রেও সেটা হতে পারে৷ কয়েক বছর আগে গবেষণায় জানা গিয়েছে, এপিলেপ্সি বা মৃগী মস্তিষ্কের সঙ্গে সম্পর্কিত অসুখ৷ ফলে আচমকাই জ্ঞান হারানো বা ‘ফিট’ হওয়ার আশঙ্কা থেকেই যায়৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সারা পৃথিবীতে প্রায় ৫০ মিলিয়ন মানুষ এই সমস্যার শিকার৷
advertisement
আরও পড়ুন : দীর্ঘ স্ক্রিনযাপনে চোখ রণক্লান্ত? দৃষ্টিশক্তি উজ্জ্বল করতে সঙ্গে থাকুক এই আয়ুর্বেদিক উপাদানগুলি
ইলিনয়ে শিকাগো বিশ্ববিদ্যালয়ের ডক্টর জেমস তাওয়ের মতে, অনিয়ন্ত্রিত মৃগীরোগে সাধারণত ঘুমের মধ্যেই মৃত্যু ঘটে৷ এই সংক্রান্ত গবেষণার জন্য ২৫ টি গবেষণা করা হয়েছে৷ যেখানে দেখা হয়েছে ২৫৩ টি দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনা৷ গবেষণায় বলা হচ্ছে, মৃগী রোগে ৭৩ শতাংশ মৃত্যুর সময় সেই ব্যক্তি উপুর হয়ে শুয়ে ঘুমোচ্ছিলেন৷ বাকি ২৭ শতাংশ ঘুমোচ্ছিলেন অন্য ভঙ্গিমায়৷
advertisement
advertisement
আরও পড়ুন : শারীরিক সম্পর্কে মেতে উঠবেন ভ্যালেন্টাইন্স ডে-তে? বিপদ এড়াতে মনে রাখুন এই বিষয়গুলিও
ছোট বাচ্চা এবং কিশোর কিশোরীরা, প্রায়ই epileptic seizure-এর শিকার হলে আর উঠে দাঁড়তে পারে না৷ গবেষক জেমস টাও-এর মতে, মৃগীরোগে দুর্ঘটনাজনিত মৃত্যু এড়াতে মূল বিষয় হল উপুর হয়ে না ঘুমনো৷ রিস্টওয়াচ এবং বেড অ্যালার্মের প্রয়োগ এই ধরনের মৃত্যু আটকাতে পারে৷ অনলাইন জার্নাল ‘নিউরোলজি’-তে এই মর্মে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sleeping on stomach : উপুর হয়ে ঘুমনোর অভ্যাস? জানেন কি এর ফলে মৃত্যুও হতে পারে
Next Article
advertisement
হাতে মাত্র ৪৮ ঘণ্টা...! ১৮ মার্চের মধ্যেই, জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
১৮ মার্চের মধ্যেই...! জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
  • জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ

  • পর্যবেক্ষকদের বড় নির্দেশ কমিশনের!

  • ১৮ মার্চের মধ্যেই পর্যবেক্ষকদের রিপোর্টের নির্দেশ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement