advertisement

Happy and long married life : ফাল্গুনেই বাঁধা পড়ছেন সাতপাকে? জেনে নিন সুখী ও দীর্ঘ দাম্পত্যের মূল মন্ত্র

Last Updated:

নতুন জীবনে পা রাখার আগে ভেবে দেখতেই হবে কিছু বিষয়-( Mystery behind happy and long married life)

ছেলে বা মেয়ে, যে কোনও ক্ষেত্রেই বিয়ে এবং বিবাহিত জীবন বড় মাইলফলক৷ একজনের হাত ধরে সারা জীবন কাটিয়ে দেওয়া কম চ্যালেঞ্জিং নয়৷ তাই সিদ্ধান্ত নেওয়ার আগে, বড় পদক্ষেপ গ্রহণের আগে কিছু বিষয় ভাবতেই হয়৷ প্রেমজ হোক বা সম্বন্ধের বিয়ে, যেটাই হোক না কেন, বিয়ের পর সংসার মানেই বোঝাপড়ার সমীকরণ৷ তাই নতুন জীবনে পা রাখার আগে ভেবে দেখতেই হবে কিছু বিষয়-( Mystery behind happy and long married life)
জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি-
জীবন থেকে কী পাব, বা পাব না, সেই ভাবনাচিন্তার উপরই নির্ভর করে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি৷ এই দৃষ্টিভঙ্গি যদি এক না হয়, তাহলে বিবাহিত জীবন বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে৷ বেশিরভাগ বিয়ে ভেঙে যাওয়ার পিছনে থাকে জীবন নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি৷ ফলে দু’জনের পথ একে অপরের থেকে আলাদা হয়ে যায়৷
advertisement
advertisement
দ্বন্দ্বের দ্রুত অবসান-
দাম্পত্যে ঝগড়া বিবাদ থাকবেই৷ কিন্তু কত তাড়াতাড়ি সেই বিবাদ ও দ্বন্দ্ব মুছে গিয়ে, সম্পর্ক মসৃণ হয়, সেটাই সুখী দম্পত্যের লক্ষণ৷ কথা বলে বা আলোচনা করে দূর হয় না, এমন সমস্যা বিরল৷ তাই দু’জনকে একে অপরের সঙ্গে কথা বলতে হবে৷ এভাবেই হয়তো জীবনসঙ্গীর মধ্যে আবিষ্কার করবেন নিজের সেরা বন্ধুকে৷
advertisement
কফিপান বা সিনেমা দেখার ডেটিংয়ের মতো সহজ নয় বিবাহিত জীবন৷ এখানে একসঙ্গে ভাগ করে নিতে হয় জীবন৷ ফলে বেশ কিছু বড় সিদ্ধান্তও চলে আসে পথের মাঝে৷ কোন খাতে কত টাকা ব্যয় করা হবে, সংসারের খরচ সংক্রান্ত সব কিছু নিয়ে স্বচ্ছতা থাকা প্রয়োজন৷ বিয়ের আগেই এ বিষয়ে আলোচনা করে নিতেই পারেন সম্পর্কের নৈকট্য ও পরিস্থিতি বুঝে৷
advertisement
ভারতীয় সমাজে দু’জন নরনারী নয়, সাতপাকে বাঁধা পড়ে দুই পরিবার৷ তাই সঙ্গীর পারিবারিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়াও গুরুত্বপূর্ণ৷ কী করে উৎসব ও পার্বণ উদযাপন করা হয়, সেটাও উঠে আসে প্রথম সারিতেই৷ জীবনসঙ্গীর পাশাপাশি তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধাশীল হওয়াও বাঞ্ছনীয়৷
advertisement
শারীরিক সম্পর্ক যে কোনও দাম্পত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ যৌন সম্পর্কে আপনি এবং সঙ্গী দুজনেই তৃপ্ত হলে বিবাহিত জীবন সুখী ও দীর্ঘ হয়, তাতে সন্দেহ নেই৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Happy and long married life : ফাল্গুনেই বাঁধা পড়ছেন সাতপাকে? জেনে নিন সুখী ও দীর্ঘ দাম্পত্যের মূল মন্ত্র
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement