Sleeping After Lunch: ভাতঘুম আপনারও অভ্যাস? কেন হয় এমন? এতে শরীরের ভাল না ক্ষতি জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Sleeping After Lunch: বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষই ভাত খান। বিশেষজ্ঞদের মতে, এনার্জির পাওয়ারহাউস হল এটি। কিন্তু ভাত খাওয়ার পরই অনেকের ঘুম ঘুম পায়। কেন ভাত খেলেই তন্দ্রাভাব দেখা দেয় আমাদের মধ্যে?
কলকাতা: বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষই ভাত খান। বিশেষজ্ঞদের মতে, এনার্জির পাওয়ারহাউস হল এটি। কিন্তু ভাত খাওয়ার পরই অনেকের ঘুম ঘুম পায়। কেন ভাত খেলেই তন্দ্রাভাব দেখা দেয় আমাদের মধ্যে? সম্প্রতি পুষ্টিবিদরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওয় তাঁরা বিশদে জানাচ্ছেন যে, ভাত খেলেই কেন ঘুম ঘুম পায় আমাদের।
শর্করাজাতীয় খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই অগ্ন্যাশয় গ্রন্থি রক্তে ইনসুলিন হরমোন ক্ষরণ করতে শুরু করে। ভাত শর্করাজাতীয় খাবার। ভাত খেলেও ইনসুলিন ক্ষরণ হয়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা ছাড়াও ইনসুলিনের আরও একটি কাজ আছে।
আরও পড়ুন: বড়ি খাওয়ার চল বাঙালি বাড়িতে বহু পুরনো, জানেন ডালের বড়ি খেলে কী হয় শরীরে? জানলে চমকে যাবেন
ইনসুলিনের প্রভাবে ‘ট্রিপটোফ্যান অ্যামাইনো অ্যাসিড’ মস্তিষ্কে ‘সেরোটনিন’-কে সক্রিয় করে তোলে। সেরোটনিন এক প্রকার নিউরোট্রান্সমিটার। যা স্নায়ুর উপরে কাজ করে। সেরোটনিনের প্রভাবেই তাই ভাত খেলে ঘুম পায়।
advertisement
advertisement
আরও পড়ুন: রোজ ১১ মিনিট ব্রিস্ক ওয়াক করুন, জীবন থেকে ওষুধ হবে মাইনাস! প্রাণশক্তি হবে প্লাস, জানুন
রাতের তুলনায় দিনের বেলা দৈহিক পরিশ্রম বেশি হয়। দিনে শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপগুলিও খুব ভাল হয়। এই সময় পাকস্থলীও স্বাভাবিক কাজ করে। তাই হঠাৎ করে ঘুমিয়ে পড়লে হজমের সমস্যা দেখা দিতে পারে। শরীরের সামগ্রিক সুস্থতার অন্যতম ভিত্তি হল সুস্থ হজম প্রক্রিয়া। ঠিক ভাবে হজম না হলে অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 08, 2026 11:27 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sleeping After Lunch: ভাতঘুম আপনারও অভ্যাস? কেন হয় এমন? এতে শরীরের ভাল না ক্ষতি জানুন











