advertisement

Ganga Pollution Control: হুগলি নদীতে কোথায় মিশছে নর্দমার জল? খুঁজে বের করবে ড্রোন, গঙ্গা দূষণ রোধে মাস্টারস্ট্রোক প্রশাসনের

Last Updated:

South 24 Parganas Ganga Pollution Control: হুগলি নদীর দূষণের উৎস হিসেবে চিহ্নিত নর্দমাগুলিকে ম্যাপ করার কাজ শুরু করছে প্রশাসন। ড্রোন এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে চিহ্নিত করা হচ্ছে সেইসব পয়েন্ট, যেখান থেকে বিষাক্ত জল মিশছে নদীতে।

হুগলি নদীর দূষণ কমাতে কোমর বেঁধে নামল প্রশাসন
হুগলি নদীর দূষণ কমাতে কোমর বেঁধে নামল প্রশাসন
ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার হুগলি নদীতে করা হবে ‘ড্রোন সার্ভে’। দেখা হবে নর্দমার খোলা মুখ থেকে দূষিত জল গঙ্গায় পড়ছে কিনা। ডায়মন্ডহারবার থেকে কল্যানী পর্যন্ত এই সমীক্ষা চলবে। গঙ্গার দূষণ রোধে রাজ্য সরকারের অভিনব এই পদক্ষেপ সাড়া ফেলেছে। এই প্রথম ড্রোনের সাহায্যে নদীর তীরের ১২০ কিলোমিটার এলাকায় চালানো হবে সমীক্ষা। নদীর দুই পাড়ে কোথায় কোথায় নর্দমার খোলা মুখ বা ‘আউটফল’ রয়েছে, তা খুঁজে বের করতেই এই ড্রোন সার্ভে চলবে।
স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা এবং কেএমডিএ যৌথ ভাবে এই কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ড্রোন নদী পাড়ের পর থেকে ১০০ মিটার ভূমি অংশেও সমীক্ষা করবে। দুই তীরেই এই কাজ চলবে। নদীর তীরের প্রায় ৮০ মিটার এবং জলের ২০ মিটার পর্যন্ত এলাকা দেখা হবে। ড্রোনের মাধ্যমে প্রতিটি নর্দমার অবস্থান ও তার আকার ম্যাপ করা হবে। এর ফলে সরকারি আধিকারিকরা জানতে পারবেন, ঠিক কোন কোন জায়গা দিয়ে নোংরা জল গঙ্গায় মিশছে। ইতিমধ্যেই প্রায় ৪০০ নর্দমার তথ্য মিলিছে।
advertisement
advertisement
ড্রোনের মাধ্যমে পাওয়া নতুন তথ্যের সঙ্গে এই পুরনো তালিকা মিলিয়ে দেখা হবে। আগে শুধুমাত্র পায়ে হেঁটে বা সশরীরে হাজির থেকে এই সমীক্ষা করা হত। কিন্তু ড্রোনের ব্যবহারের ফলে এখন এমন সব নর্দমা খুঁজে পাওয়া যাবে, যা আগে নজরে আসেনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই সমীক্ষার উদ্যেশ্য হল গঙ্গায় নোংরা জল পড়া পুরোপুরি বন্ধ করা। পরিকল্পনা অনুযায়ী, নর্দমাগুলোকে চিহ্নিত করে নোংরা জল শোধনাগারে নিয়ে যাওয়া। শোধন করার পর সেই জলে মাছ চাষ, বাগান করা কিংবা রাস্তা ধোয়ার কাজে ব্যবহার করার কথা ভাবা হচ্ছে। নতুন এই কাজের ফলে গঙ্গা আরও দূষণমুক্ত থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Ganga Pollution Control: হুগলি নদীতে কোথায় মিশছে নর্দমার জল? খুঁজে বের করবে ড্রোন, গঙ্গা দূষণ রোধে মাস্টারস্ট্রোক প্রশাসনের
Next Article
advertisement
Amit Shah on Abhishek Banerjee: 'এবার তৃণমূলকে ভোট দিলে বাংলায় ভাইপোর শাসন শুরু হবে!' শাহের নিশানায় অভিষেক
'এবার তৃণমূলকে ভোট দিলে বাংলায় ভাইপোর শাসন শুরু হবে!' শাহের নিশানায় অভিষেক
  • তৃণমূলকে ভোট দিলে এবার বাংলায় ভাইপোর শাসন৷

  • মথুরাপুরের সভা থেকে দাবি অমিত শাহের৷

  • মমতার পাশাপাশি অভিষেককেও নিশানা শাহের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement