Honey Production: আম-লিচুর পাশাপাশি মালদহে আয়ের নতুন দিশা! মধু উৎপাদনে কীভাবে রেকর্ড গড়ছেন চাষিরা, জানুন
- Reported by:Jiam Momin
- Published by:Madhab Das
Last Updated:
Malda Honey Production: মালদহের বিখ্যাত আম আর লিচু বাগানে এবার শুরু হয়েছে মধুর চাষ। ফলনের সময় মৌমাছি পালনের মাধ্যমে একদিকে যেমন পরাগযোগ বাড়ছে, অন্যদিকে বিশুদ্ধ মধু বিক্রি করে দ্বিগুণ আয় করছেন চাষিরা।
মালদহ, জিএম মোমিন: আম ও লিচুর জন্য দেশজুড়ে পরিচিত মালদহ জেলা। তবে অনেকেরই অজানা, এই জেলাই এখন খাঁটি মধু উৎপাদনেও সমানভাবে সুনাম কুড়োচ্ছে। বসন্তের শুরুতে আম ও লিচু গাছে মুকুল আসতেই যেমন বাড়ে ফলচাষিদের ব্যস্ততা, তেমনই সেই সময় থেকেই আম ও লিচু বাগানে দেখা যায় মধু চাষিদের তৎপরতা। জেলার বিভিন্ন প্রান্তে লিচু ও আমবাগানে সারি সারি মৌমাছির বাক্স বসিয়ে পসরা সাজিয়েছেন মধু চাষিরা।
ভেজাল নয়, খাঁটি মধুর খোঁজে মৌমাছির বাক্স নিয়ে তাঁরা ঘুরে বেড়ান এক বাগান থেকে অন্য বাগানে। মধু চাষি আব্দুল জব্বার জানান, “সারা বছরই এই কাজ করি। মধু সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। তবে লিচু, আম ও সর্ষের মরশুমে জেলাতেই কাজের সুযোগ বেশি থাকে। এই কয়েক মাস এখানেই মধু সংগ্রহ করে রোজগার হয়ে যায়।”
advertisement
advertisement
এই প্রসঙ্গে মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দূষ্য়ান্ত কুমার রাঘব জানান, “জেলাজুড়ে প্রতিবছর প্রায় ২০০০ থেকে ২৫০০ মেট্রিক টন মধু উৎপাদন হয়। প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ সরাসরি এই পেশার সঙ্গে যুক্ত। মূলত লিচু, সর্ষে ও আম বাগান থেকেই মধু সংগ্রহ করা হয়। তাঁর কথায়, “লিচুর মধু অন্যান্য মধুর তুলনায় অনেক বেশি সুস্বাদু এবং বাজারে এর চাহিদাও বেশি। ফলে মধু চাষের ক্ষেত্রে এই জেলায় যথেষ্ট সম্ভাবনা রয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাধারণত ডিসেম্বর মাস থেকে এপ্রিল পর্যন্ত জেলার মধ্যেই মধু সংগ্রহ করেন চাষিরা। মরশুম শেষ হলে মধুর সন্ধানে পাড়ি দেন ভিন জেলা কিংবা অন্য রাজ্যে। তবে খাঁটি মধু সংগ্রহের জন্য অভিজ্ঞতা ও কর্মদক্ষতা অত্যন্ত জরুরি। পাশাপাশি মরশুম শেষে মৌমাছিদের বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা এবং প্রয়োজন অনুযায়ী চিনি খাওয়ানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলচাষের পাশাপাশি মধু উৎপাদনেও নতুন দিগন্ত খুলছে মালদহ। আম-লিচুর সুবাসের সঙ্গে এবার জেলাজুড়ে ছড়িয়ে পড়ছে খাঁটি মধুর উৎপাদন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Mar 02, 2026 3:29 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Honey Production: আম-লিচুর পাশাপাশি মালদহে আয়ের নতুন দিশা! মধু উৎপাদনে কীভাবে রেকর্ড গড়ছেন চাষিরা, জানুন








