advertisement

Purulia Tourism: রূপসী মুরগুমায় সূর্য ডুবলেই চারিদিক শুনশান, পর্যটকদের চোখেমুখে বিরক্তি আর আতঙ্ক! সন্ধের পর বেরোনো মানা

Last Updated:

Purulia Tourism News: পুরুলিয়ার কোটশিলার মুরগুমা জলাধার। পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন। কিন্তু পর্যটকরা সন্ধ্যে নামলেই রিসর্ট থেকে বেরোতে পারছেন না। কারণ সন্ধ্যে নামতেই অন্ধকারে ঢাকছে এই পর্যটন কেন্দ্র।

+
সন্ধ্যে

সন্ধ্যে হলেই অন্ধকারে ঢাকছে মুরগুমা

কোটশিলা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রাজ্যের পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সুন্দরী পুরুলিয়া। ‌শুরু হয়ে গিয়েছে পর্যটনের মরশুম।‌ পর্যটকদের ভিড় জমছে পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে। ‌পুরুলিয়ার কোটশিলার মুরগুমা জলাধার। পর্যটকদের পছন্দের ডেস্টিনেশনের তালিকায় এই পর্যটন কেন্দ্র গুরুত্বপূর্ণ। তবে সন্ধ্যে নামতেই অন্ধকারে ঢাকছে এই পর্যটন কেন্দ্র। আর তাতেই ক্ষোভ প্রকাশ করছেন পর্যটকরা।
মুরগুমা জলাধারে বেড়াতে আসা পর্যটকরা সন্ধ্যে নামলেই রিসর্ট থেকে বেরোতে পারছেন না। কারণ মুরগুমা জলাধারের পাড়ে লাগান সোলার লাইটগুলি বিকল হয়ে পড়ে রয়েছে। তাতেই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে পর্যটক সহ স্থানীয় বাসিন্দাদের। ‌কারণ অনেকেই বসন্তের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের আমেজ উপভোগ করতে চান মুরগুমায়। কিন্তু তা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
advertisement
advertisement
এ বিষয়ে মুরগুমা জলাধরের বেড়াতে আসা পর্যটক স্বপন মিত্র বলেন, এই পর্যটন কেন্দ্র খুবই সুন্দর। এখানে ধীরে, ধীরে পর্যটন ব্যবসা সমৃদ্ধ হচ্ছে। তবে একটা জায়গাতেই সমস্যা তৈরি হচ্ছে। ‌ সন্ধ্যে নামলেই তারা রিসর্টে বন্দি হয়ে যাচ্ছেন। রিসর্টের বাইরে বেরোতে পারছেন না, চারিদিক অন্ধকার থাকার জন্য। সেই কারণে তারা চাইছেন যদি প্রশাসন এর কোনও স্থায়ী সমাধান করে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা সুচন্দ মাহাত বলেন, এই এলাকা সন্ধ্যা নামতেই পুরো অন্ধকারে ঢেকে যায়। তাতে তাদের যেরকম সমস্যা হয়, একইভাবে সমস্যার মধ্যে পড়তে হয় পর্যটকদের। পর্যটকেরা যেকোনও সময় বিপদের মুখে পড়তে পারেন। কারণ যে-কোনও সময় তাঁদের সামনে হাতিও চলে আসতে পারে। তাই প্রশাসন যদি মুরগুমা জলাধারে লাইটের ব্যবস্থা করে তাহলে সকলেই উপকৃত হবে। সবমিলিয়ে পর্যটকদের সমাগমে সেজে উঠেছে মুরগুমা জলাধার। ‌ তবে সন্ধ্যে হলেই এই জলাধারের চেহারা বদলে যায়। ‌ তাই এই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে সোলার লাইট সংস্কারের আবেদন জানাচ্ছে সকলে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia Tourism: রূপসী মুরগুমায় সূর্য ডুবলেই চারিদিক শুনশান, পর্যটকদের চোখেমুখে বিরক্তি আর আতঙ্ক! সন্ধের পর বেরোনো মানা
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement