advertisement

Siliguri News: টানা দু’দিন ধর্না বৈকুণ্ঠপুর বিভাগে, নানা দাবিতে রণংদেহি মেজাজে ২০০ বনকর্মী! কর্মবিরতিতে থমকে বহু কাজকর্ম

Last Updated:

Siliguri News: অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, ন্যায্য বেতন, সম কাজে সম বেতন এবং বেতন বৃদ্ধির দাবিতে ধর্নায় বসেছেন বৈকুণ্ঠপুর বন বিভাগের প্রায় ২০০ অস্থায়ী বনকর্মী। বন দফতরের বিভিন্ন প্রশাসনিক ও মাঠপর্যায়ের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে বনকর্মীদের ধর্না
স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে বনকর্মীদের ধর্না
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: টানা দুই দিন ধরে দাবির স্লোগানে মুখর জাবরাভিটা। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, ন্যায্য বেতন, সম কাজে সম বেতন এবং বেতন বৃদ্ধির দাবিতে ধর্নায় বসেছেন বৈকুণ্ঠপুর বন বিভাগের প্রায় ২০০ অস্থায়ী বনকর্মী। শিলিগুড়ি সংলগ্ন জাবরাভিটায় অবস্থিত বৈকুণ্ঠপুর বন বিভাগ দফতর চত্বরে চলছে এই অবস্থান কর্মসূচি।
জানা গিয়েছে, বিভাগের অন্তর্গত মোট আটটি রেঞ্জের অস্থায়ী বনকর্মীরা এই আন্দোলনে শামিল হয়েছেন। তাঁদের অভিযোগ, বছরের পর বছর একই দায়িত্ব পালন করলেও স্থায়ী কর্মীদের তুলনায় বেতন ও সুযোগ-সুবিধায় তাঁরা বঞ্চিত। বহুবার লিখিত ও মৌখিকভাবে দাবি জানানো হলেও সুরাহা হয়নি বলেই দাবি আন্দোলনকারীদের।
আরও পড়ুন: বাজারের বিষাক্ত রঙকে দেখান লাল কার্ড, বর্ধমানের স্কুল পড়ুয়ারা তৈরি করছে ঘরোয়া আবির! সহজ পদ্ধতি জানলে চমকে যাবেন
ধর্নার দ্বিতীয় দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত বন বিভাগের কোনও উচ্চপদস্থ আধিকারিক আলোচনায় বসতে এগিয়ে আসেননি বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ আরও তীব্র হয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, “আমরাই জঙ্গল রক্ষা করি, বন্যপ্রাণ বাঁচাই, অথচ আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। অবিলম্বে দাবি মানতে হবে।” বনকর্মীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত না এলে বন বিভাগের নিয়মিত কাজকর্ম বন্ধ রাখা হবে এবং আন্দোলন বৃহত্তর আকার নেবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এতে বন দফতরের বিভিন্ন প্রশাসনিক ও মাঠপর্যায়ের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। প্রশাসন এখন কী পদক্ষেপ নেয়, তার দিকেই তাকিয়ে আন্দোলনরত কর্মীরা। আলোচনার মাধ্যমে সমাধান হবে, নাকি আন্দোলন আরও তীব্র হবে, সেই প্রশ্নেই এখন উত্তাল বৈকুণ্ঠপুর বন বিভাগ চত্বর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri News: টানা দু’দিন ধর্না বৈকুণ্ঠপুর বিভাগে, নানা দাবিতে রণংদেহি মেজাজে ২০০ বনকর্মী! কর্মবিরতিতে থমকে বহু কাজকর্ম
Next Article
advertisement
'ভোটের পরেই ডিলিমিটেশন, বাংলা ভেঙে নতুন রাজ্য'...! কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মমতা!  তুললেন 'চক্রান্তের' অভিযোগ
'ভোটের পরেই ডিলিমিটেশন, বাংলা ভেঙে নতুন রাজ্য'...! কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মমতা
  • 'ভোটের পরেই ডিলিমিটেশন, বাংলা ভেঙে নতুন রাজ্য'!

  • কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মমতা!

  • তুললেন 'চক্রান্তের' অভিযোগ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement