advertisement

Herbal Abir Making Tips: বাজারের বিষাক্ত রঙকে দেখান লাল কার্ড, বর্ধমানের স্কুল পড়ুয়ারা তৈরি করছে ঘরোয়া আবির! সহজ পদ্ধতি জানলে চমকে যাবেন

Last Updated:

East Bardhaman Herbal Abir Making Tips: ছাত্র-ছাত্রীরা তৈরি করছে সম্পূর্ণ ভেষজ উপায়ে আবির। গাঁদা ফুলের পাপড়ি, গোলাপের পাপড়ি, বিট,শাক সহ বিভিন্ন ধরনের সবজি ও ফুল। পাশাপাশি সুগন্ধের জন্য ব্যবহার করা হচ্ছে সেন্ট, গোলাপ জল, পাউডার।

+
দোলযাত্রার

দোলযাত্রার আগে পড়ুয়ারা তৈরি করছে ভেষজ আবির

পূর্ব বর্ধমান, সায়নী সরকার: ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি যখন নতুন সাজে সাজছে, তখনই দরজায় কড়া নাড়ছে দোল উৎসব। হাতেগোনা আর মাত্র এক দিন, তারপরেই রঙের উৎসবে মাতবে সকলে। কিন্তু উৎসবের আবহে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কৃত্রিম রঙ ও কেমিক্যাল যুক্ত আবির। এর থেকে অনেক সময়ই দেখা দেয় বিভিন্ন রকম সমস্যা। তাই বাজারে এই কেমিক্যাল যুক্ত আগের থেকে মুক্তি পেতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব বর্ধমানের বর্ধমান আদর্শ বিদ্যালয়। বিদ্যালয় বানানো হল ফুল ও বিভিন্ন সবজি দিয়ে আবির। ভেষজ আবিরের তুলনায় বাজারে প্রচলিত কেমিক্যাল যুক্ত আবিরে অনেকটাই উজ্জ্বল।
ফলে বেশিরভাগ সময়েই আমরা অনেকেই আকর্ষিত হয়ে পড়েন সেই সব আবিরের প্রতি। কিন্ত অপেক্ষাকৃত সস্তা কেমিক্যাল যুক্ত এই আবিরে অনেক সময় থাকে ক্ষতিকারক সিসা, ক্রোমিয়াম ও কাঁচের গুঁড়ো মত ক্ষতিকর জিনিস। যা ত্বক, চুল ,চোখের বিভিন্ন ক্ষতি করে। এমনকি এর থেকে ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে। আবার অনেক সময় এই আবির কোনওভাবে মুখে চলে গেলে ক্ষতি হতে পারে শিশুদের। উৎসবের আনন্দ যেন স্বাস্থ্যঝুঁকিতে পরিণত না হয়, সেই লক্ষ্যে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বিদ্যালয়েই নেওয়া হয়েছে ভেষজ আবির তৈরির উদ্যোগ।
advertisement
আরও পড়ুন: অসহ্য যন্ত্রণায় আর রাস্তায় পড়ে কাতরাতে হবে না, সাংসদ জুন মালিয়ার উদ্যোগে অবলা প্রাণীদের ‘ভাল দিন’! কুকুর-বিড়ালও পাবে স্পেশাল ট্রিটমেন্ট
বাজারের ক্ষতিকারক আবিরকে বিদায় জানিয়ে ছাত্র-ছাত্রীরাই তৈরি করছে সম্পূর্ণ ভেষজ উপায়ে আবির। এই আবিরে থাকবে না কোন ক্ষতিকর কেমিক্যাল এই আবির তৈরি করতে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক ও ঘরোয়া জিনিসপত্র। যেমন গাঁদা ফুলের পাপড়ি, গোলাপের পাপড়ি, বিট,শাক সহ বিভিন্ন ধরনের সবজি ও ফুল। পাশাপাশি সুগন্ধের জন্য ব্যবহার করা হচ্ছে সেন্ট, গোলাপ জল, পাউডার এবং রং টেকসই করার জন্য ফটকিরি ও এরারুট। বিদ্যালয়ের এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হল পড়ুয়াদের হাতে-কলমে শিক্ষার পাশাপাশি তাদের মধ্যে সমাজ সচেতনতা তৈরি করা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আর বসন্ত উৎসবের জন্য হাতের কাছে থাকা বিভিন্ন জিনিস দিয়েই নিজেদের হাতে আবির তৈরি করতে পেরে খুশি পড়ুয়ারাও। তারা বলেন এবছর তারা এই আবিরটি ব্যবহার করবে। আসন্ন বসন্ত উৎসবে কৃত্রিম রঙের বিষাক্ত কবল থেকে মুক্তি পেতে বর্ধমান আদর্শ বিদ্যালয়ের এই ‘ভেষজ বিপ্লব’ এক অনন্য দৃষ্টান্ত। তাঁরা চান এই সচেতনতা কেবল বিদ্যালয়ের চার দেওয়ালে মধ্যে নয়, ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে। তবেই সার্থক হবে বসন্তের এই আনন্দ উৎসব। ক্ষতিকর রাসায়নিককে বিদায় জানিয়ে ছাত্র-ছাত্রীদের তৈরি এই নিরাপদ আবিরেই আসুক আগামীর রঙিন দিন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Herbal Abir Making Tips: বাজারের বিষাক্ত রঙকে দেখান লাল কার্ড, বর্ধমানের স্কুল পড়ুয়ারা তৈরি করছে ঘরোয়া আবির! সহজ পদ্ধতি জানলে চমকে যাবেন
Next Article
advertisement
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
  • মকি-হুঁশিয়ারি রুখতে কড়া নজরদারি

  • এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

  • রাজনৈতিক র‍্যালির উপর পুলিশের কড়া নজরদারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement