advertisement

West Bengal Election 2026: বাঁকুড়ায় পা রাখল কেন্দ্রীয় বাহিনী, ওন্দার অলিতে-গলিতে জওয়ানদের টহলদারি! নির্বাচনের আগে শুরু মেগা প্রস্তুতি

Last Updated:
West Bengal Election 2026: ওন্দা থানা এলাকার বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। ভোটকে সামনে রেখে আগাম নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। বাঁকুড়ায় মোট ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে।
1/5
নির্বাচন ঘোষণার আগেই বাঁকুড়া জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটকে সামনে রেখে আগাম নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ধাপে ধাপে বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। (ছবি ও তথ্য -  নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)

2/5
সূত্রের খবর, বাঁকুড়ায় মোট ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে। তবে এই মুহূর্তে ১ কোম্পানি বাহিনী জেলায় এসে পৌঁছেছে। পর্যায়ক্রমে বাকি বাহিনীগুলিও পৌঁছবে এবং বিভিন্ন থানায় ভাগ করে মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে।

3/5
ইতিমধ্যেই ওন্দা থানা এলাকার একাধিক গ্রামে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়েছে। কাদাগোট, লায়দা, বড় কূর্পা, ডুমুরিয়া ও ঘোলকুণ্ডা এলাকায় জওয়ানদের টহল দিতে দেখা যায়। গ্রামাঞ্চলে তাদের উপস্থিতি স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

4/5
রুটমার্চ চলাকালীন জওয়ানরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ভোটকে কেন্দ্র করে কোনওরকম ভয় বা গুজবে কান না দেওয়ার বার্তা দেন। প্রশাসনের দাবি, এর মাধ্যমে এলাকাবাসীর মধ্যে আস্থা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই মূল উদ্দেশ্য।

5/5
রুটমার্চে উপস্থিত ছিলেন ওন্দা থানার ওসি এবং পুনিশোল ফাঁড়ি-র ইনচার্জ। স্থানীয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উপস্থিতি নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করেছে বলে মনে করা হচ্ছে।