West Bengal Election 2026: জেলায় পা রাখল বিশাল কেন্দ্রীয় বাহিনী, নজরে কাঁথি থেকে নন্দীগ্রাম! ১০ কোম্পানি ফোর্সের অ্যাকশন শুরু
- Reported by:Saikat Shee
- Published by:Nayan Ghosh
Last Updated:
West Bengal Election 2026: প্রাথমিকভাবে জেলায় ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা থাকলেও। সোমবার সকালের মধ্যে জেলায় এসে পৌঁছয় ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকি ৪ কোম্পানি বাহিনী দ্রুত পৌঁছবে জেলায়।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পূর্ব মেদিনীপুরে আসছে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই জেলায় ১০ কোম্পানির বাহিনী এসে পৌঁছেছে। রাজনৈতিকভাবে সংবেদনশীল জেলা হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত এই পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকা। সোমবার থেকেই কেন্দ্র বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। (ছবি ও তথ্য - সৈকত শী)
advertisement
advertisement
পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, প্রাথমিকভাবে জেলায় ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা থাকলেও, সোমবার সকালের মধ্যে জেলায় এসে পৌঁছয় ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । বাকি ৪ কোম্পানি বাহিনী দ্রুত জেলায় পৌঁছবে। রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকাগুলিতে সাধারণ মানুষের আস্থা ফেরাতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন আগাম এই টহলের নির্দেশ দিয়েছে।
advertisement
১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে কাঁথিতে দুই কোম্পানি এবং তমলুক, নন্দকুমার, ভগবানপুর, পটাশপুর, পাঁশকুড়া, নন্দীগ্রাম, খেজুরি, এগরায় একটি করে কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার পারিজাত বিশ্বাস বলেন, "জেলায় ইতিমধ্যেই ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। বাকি চার কোম্পানিও খুব শীঘ্রই আসবে। সোমবার থেকেই বিভিন্ন এলাকায় টহলদারি শুরু হয়েছে।"
advertisement
তমলুক শহরের পুরসভার রূপনারায়ণ অতিথি নিবাস-এ, নন্দকুমারের খঞ্চি হাই স্কুলে এবং ভুপতিনগরের নাড়ুয়াবিলা, নন্দীগ্রামের কালীচরনপুর ফ্লাড সেন্টার, খেজুরির সরস্বতী বিদ্যামন্দির, পাঁশকুড়ার কৃষক বাজার, পটাশপুরের পালপাড়া কলেজ এবং এগরার কৃষক বাজারে বাহিনীর থাকার ব্যবস্থা করা হয়েছে। এদিন দুপুর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।
advertisement








