Shantiniketan Heritage Walk: শান্তিনিকেতন ভ্রমণে নতুন নিয়ম! সপ্তাহে ৩ দিন হেরিটেজ ওয়াকের সুযোগ, টিকিট পাবেন কোথায়? নতুন রেট চার্ট দেখে নিন
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Shantiniketan Heritage Walk: শান্তিনিকেতনে ইউনেসকো স্বীকৃত ঐতিহ্যক্ষেত্র ঘুরে দেখার সুযোগ আরও বাড়ল। এবার সপ্তাহে তিনদিন হেরিটেজ ওয়াক চালু করেছে বিশ্বভারতী। নতুন সময়সূচি ও টিকিট মূল্য জেনে নিন বিস্তারিত
বীরভূম, সৌভিক রায়: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন। আর এই বোলপুর শান্তিনিকেতনে হেরিটেজ রক্ষায় বিশ্বভারতীর ‘অন্দরে’ বেশ কয়েকমাস আগে পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ ছিল পর্যটকদের। প্রসঙ্গত বহু মাস আগে শান্তিনিকেতনকে ইউনেসকো স্বীকৃতি দিয়েছে বিশ্ব ঐতিহ্যক্ষেত্রের। আর এই ঐতিহ্যক্ষেত্রকে অক্ষুন্ন রাখতেই এবার শুরু হয়েছে ‘হেরিটেজ ওয়ার্ক’ ঐতিহ্যক্ষেত্র এলাকায় রয়েছে আশ্রম চত্বর, পাঠভবন, কলাভবন, সংগীত ভবন, উত্তরায়ন। রবীন্দ্রনাথের বাসভবন উত্তরায়নের মধ্যে রয়েছে উদয়ন, উদীচী, শ্যামলী, পুনশ্চ, কোনার্ক পাঁচটি বাড়ি। এর পাশাপাশি রয়েছে উপাসনাগৃহ ও ছাতিমতলার মতন ঐতিহ্যেক্ষেত্র।
প্রাথমিকভাবে প্রায় ২০টি ঐতিহ্যবাহী স্থানকে চিহ্নিত করা হয়। সেই সমস্ত জায়গা গুলিকে দূর দূরান্তের দেশ-বিদেশের পর্যটকদের জন্য হেরিটেজ ওয়ার্ক হিসাবে তুলে ধরেছেন বোলপুর শান্তিনিকেতন বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ২০২৩ সালে সেপ্টেম্বরে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইউনেসকোর হেরিটেজ কমিটি শান্তিনিকেতনকে আনুষ্ঠানিকভাবে বিশ্বঐতিহ্য হিসাবেই ঘোষণা করে। এর পরেই কয়েকমাস আগে প্রত্যেক রবিবার ৫ দফায় ‘হেরিটেজ ওয়াক ‘চালু হয় বিশ্বভারতীতে।পর্যটকদের রবীন্দ্র ভবন থেকে টিকিট কেটে তারপরে প্রবেশ করতে হচ্ছিল পর্যটকদের।
advertisement
আরও পড়ুন: মাত্র ৪ ঘণ্টায় কলকাতা থেকে তারাপীঠ! চালু নতুন সুপারফাস্ট লাক্সারি বাস পরিষেবা, জানুন রুট, স্টপেজ ও সময়সূচি
রবীন্দ্রভবন সংগ্রহশালার টিকিট মূল্য – ১০০ টাকা, গাইড নিয়ে গেলে ২৫০ টাকা। রবীন্দ্রভবন সংগ্রহশালা থেকেই ক্যাম্পাস ঘুরে দেখার টিকিট মিলছে।শান্তিনিকেতন ঘুরে দেখার টিকিট ৩০০ টাকা। পড়ুয়াদের কোনও ব্যাচ এলে মাথাপিছু ৫০ টাকা। একা কোনও পড়ুয়া এলে ১৫০ টাকা। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে টিকিট মূল্য ১০০০ টাকা। পায়ে হেঁটেই ঘুরতে হচ্ছে সকলকে। তবে সেটা এতদিন ছিল সপ্তাহে মাত্র একদিন।
advertisement
advertisement
আরও পড়ুন: অফিস হোক বা স্কুল -কলেজ এবার নিজের স্টেশন থেকেই উঠতে পারবেন ট্রেনে, ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে ট্রেনের স্টপেজ
তবে পর্যটকদের কথা মাথায় রেখে হেরিটেজ ওয়াকের দিন বাড়ানোর সিদ্ধান্ত নেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। এ বার থেকে শুক্র, শনি ও রবিবার এই তিন দিন হেরিটেজ ওয়াক হবে বলে জানিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। নতুন সূচি অনুযায়ী, শুক্র ও শনিবার বিকেল ৩টে এবং রবিবার সকাল ১০টা, ১১টা, ১২টা, দুপুর ২টা ৩০ ও বিকেল ৩টা ৩০ মিনিটে হেরিটেজ ওয়াক শুরু হবে। কর্তৃপক্ষ জানান, দিন বাড়লেও অন্যা নিয়ম ও পরিষেবায় কোনও পরিবর্তন করা হয়নি। পর্যটকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Feb 02, 2026 4:38 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Shantiniketan Heritage Walk: শান্তিনিকেতন ভ্রমণে নতুন নিয়ম! সপ্তাহে ৩ দিন হেরিটেজ ওয়াকের সুযোগ, টিকিট পাবেন কোথায়? নতুন রেট চার্ট দেখে নিন










