Amrit Bharata Station Scheme: যাত্রীদের জন্য সুখবর! ৯.৪৮ কোটির প্রকল্পে ভোল পাল্টাচ্ছে চন্দননগর স্টেশনের, মিলবে সুবিধাই সুবিধা
- Published by:Madhab Das
Last Updated:
Amrit Bharata Station Scheme: চন্দননগরবাসীর জন্য দীর্ঘ প্রতীক্ষিত সুখবর। ৯.৪৮ কোটি টাকার বিশাল বাজেটে চন্দননগর রেল স্টেশনকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, স্টেশনের ভিতরেও আসছে আমূল পরিবর্তন।
ভারতীয় রেলের তরফ থেকে যেমন দেশের বিভিন্ন কোনায় রেল পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, ঠিক সেই রকমই অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় বিভিন্ন স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলার কাজও চালানো হচ্ছে। ইতিমধ্যেই বহু স্টেশনের কাজ শেষ হয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গিয়েছে, আবার বহু স্টেশন তালিকায় সংযুক্ত হয়েছে। কোনও কোনও স্টেশন রয়েছে যেগুলিতে কাজ চলছে দ্রুতগতিতে।
advertisement
ভারতীয় রেলের তরফ থেকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় সাজিয়ে তোলা হচ্ছে চন্দননগর রেলস্টেশনকেও। ৯.৪৮ কোটি টাকায় ঐতিহ্যবাহী হুগলির এই স্টেশনটিকে কেবল বাহ্যিক দিক দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে এমন নয়, পাশাপাশি যাত্রীদের একগুচ্ছ সুবিধাও তুলে দেওয়া হবে। কী কী সুবিধা পাওয়া যাবে এই স্টেশনে চলুন জেনে নেওয়া যাক।
advertisement
advertisement
নতুন স্টেশন ভবন তৈরি করার পাশাপাশি ১৫৭৪ বর্গমিটারের প্ল্যাটফর্ম শেড, ৩৫০০ বর্গমিটারের প্ল্যাটফর্মের উপরের অংশ সংস্কার করার পাশাপাশি একটি নতুন ফুট ওভার ব্রিজ তৈরি করা হবে। এছাড়াও সিসি ক্যামেরা থেকে শুরু করে অগ্নিনির্বাপক সরঞ্জাম তো থাকছেই, পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণ এবং সৌরশক্তিকে কাজে লাগিয়ে দীর্ঘস্থায়ী উন্নয়নের পথ বেছে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
advertisement







