advertisement

Benefits of Sattu in summer: কয়েক চামচ ছাতুই পারে গরমে আপনার সব সমস্যা দূর করতে

Last Updated:

Benefits of Sattu in summer: গরমকালে শরীর শীতল রাখতে ডায়েটে ছাতুর ব্যবহার বহুদিনের

ভারতের মতো ক্রান্তীয় গ্রীষ্মপ্রধান দেশে ছাতু প্রধান খাবার৷ গরমকালে শরীর শীতল রাখতে ডায়েটে ছাতুর ব্যবহার বহুদিনের(sattu in diet in summer)৷
কেন আমরা গরমে অল্পবিস্তর ছাতু খাব? আসুন, দেখে নিই কারণগুলি-
# অতিরিক্ত গরমে আমাদের শরীর খুব দ্রত জলশূন্য হয়ে পড়ে৷ সে সময়ে ছাতুর সরবতপানে একদিকে তেষ্টা দূর হয়৷ অন্যদিকে শরীরে প্রয়োজনীয় পুষ্টিসাধনও হয়৷ ফাইবার, প্রচুর ভিটামিন ও মিনারেলে ভরপুর ছাতু তীব্র গরমেও আমাদের সুস্থ রাখে৷
advertisement
আরও পড়ুন : গ্রীষ্মের প্রিয় ফল হতে পারে প্রাণঘাতীও! জানুন কখন কীভাবে শশা খাবেন
# ১০০ গ্রাম ছাতু থেকে পাওয়া যায় প্রায় ২০ গ্রাম ভেগান প্রোটিন৷ এই প্রোটিন পেশির গঠনের জন্য প্রয়োজনীয়৷ ভারী ছাতু খেলে অনেক ক্ষণ খিদে পায় না৷ ফলে উল্টোপাল্টা খাবার খেয়ে ওজনের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না৷
advertisement
আরও পড়ুন : গরমে বাড়ে যৌনাঙ্গের সংক্রমণ, মহিলারা বাড়তি গুরুত্ব দিন গোপনাঙ্গের যত্নে
# ছাতুতে প্রচুর পরিমাণে ইনসল্যুবল ফাইবার আছে৷ যাতে আমাদের পরিপাক ক্রিয়া উন্ন হয়৷ ভাল থাকে পেটও৷ কোষ্ঠকাঠিন্য, পেট ফেঁপে যাওয়া, গ্যাস, অম্বল, পেট জ্বালা করার মতো সমস্যায় ছাতু খুবই কার্যকর৷
আরও পড়ুন : সদ্যোজাত সন্তানের মুখ থেকে লালা পড়ে? এটা কতটা উদ্বেগের?
# মধুমেহ রোগীদের জন্য ছাতু আদর্শ খাবার৷ ছাতুর গ্লাইসেমিক ইনডেক্স কম ৷ তাছাড়া এর উচ্চ ফাইবার মাত্রা রক্তে শর্করা নিয়ন্ত্রিত রাখে৷ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ছাতু৷
advertisement
# ছাতু গ্লাটেনমুক্ত খাবার৷ ফলে যাঁদের শরীরে গ্লাটেনবর্জিত খাবার দরকার, তাঁরা ছাতু খেতেই পারেন৷
# ঋতুস্রাবের সময় মহিলাদের ডায়েটে ছাতু থাকলে তা সার্বিকভাবে উপকারী৷
# ছাতুতে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম থাকে বলে হাড়ের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়৷
তবে শুধুই গরমকাল নয়৷ প্রোটিন, ফাইবার, কার্বস, আয়রন, ক্যালসিয়াম ও অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন খনিজে ভরা ছাতু খাওয়া যায় বছরভর৷ ‘দরিদ্রদের আহার্য’ তকমা লাগিয়ে অনেকেই ছাতুকে ব্রাত্য করে রাখেন৷ ফলে নানা উপকারিতা থেকে বঞ্চিত হন সহজেই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Benefits of Sattu in summer: কয়েক চামচ ছাতুই পারে গরমে আপনার সব সমস্যা দূর করতে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement