advertisement

Saree Draping Tips : দেখতে বিসদৃশ লাগে বলে পুজোতেও এড়িয়ে যান শাড়ি? আপনার জন্য রইল টিপস

Last Updated:

Durga Puja 2021: কিছু টিপস অনুসরণ করলেই শাড়ির মতো ভারতীয় পোশাকে আপনাকে স্লিম ও ফিট লাগবে ৷ কী কী সেই নিয়মগুলি, আসুন জেনে নিই এক এক করে ৷

বছরভর যে পোশাকগুলি আলমারিতে বন্দি থাকে, দুর্গাপুজোর (Durga Puja 2021) সময় সেই সনাতনী সাজই আমাদের মন কেড়ে নেয় ৷ শাড়ি, ঘাগড়া, লেহঙ্গার মতো ভারতীয় পোশাক (Indian Ethnic Dress) আমরা বেছে নিই শারদ সাজের জন্য ৷ কিন্তু অনেক মহিলাই দ্বিধা করেন এই পোশাকগুলি পরতে ৷ কারণ তাঁদের ভারী দেখতে লাগে ৷ তবে কিছু টিপস অনুসরণ করলেই শাড়ির মতো ভারতীয় পোশাকে আপনাকে স্লিম ও ফিট লাগবে ৷ কী কী সেই নিয়মগুলি, আসুন জেনে নিই এক এক করে ৷
# যে পোশাক পরছেন, তার প্রিন্ট নিয়ে প্রথম থেকেই সচেতন ও সতর্ক থাকুন ৷ যদি রোগা দেখাতে হয়, তাহলে ছোট ছোট প্রিন্ট আছে, এমন পোশাক বেছে নিন ৷ পোশাকে ছোট প্রিন্ট থাকলে মেদবহুল চেহারাকে কিছুটা রোগা লাগে আপাতভাবে ৷ পোশাক কেনার সময়েও বিষয়টি মনে রাখুন ৷
# এখন বিভিন্ন ধরনের শেপওয়্যার বা বডিশেপার কিনতে পাওয়া যায় ৷ সেগুলি কিনে পোশাকের নীচে পরুন ৷ বিশেষ করে ভুড়ির সমস্যা থাকলে এতে বিসদৃশ ভাব দূর হবে ৷
advertisement
advertisement
আরও পড়ুন : পুজোয় খাওয়া দাওয়ার অনিয়মের পরও কী করে সুস্থ রাখবেন নিজেকে? রইল টিপস
# হাল্কা, স্নিগ্ধ রং পরতে ভালবাসেন? কিন্তু আপনার চেহারা যদি ভারীর দিকে হয়, তাহলে ভালবাসাকে ভুলে থাকতে হবে ৷ বরং বেছে নিতে হবে গাঢ় রং ৷ কারণ গাঢ় রঙে অনেকটা স্লিম লাগে দেখতে ৷
advertisement
# যদি খুব ভাল করে শাড়ি পরতে পারেন এবং শাড়ি ম্যানেজ করতে পারেন, তাহলেই তাঁতের শাড়ি পরুন ৷ নয়তো ভারী চেহারা হলে সিল্কের শাড়ি পরাই ভাল ৷ তাহলে দেখতে মানানসই লাগবে ৷ তবে খুব ভারী জরির কাজের দিকে না যাওয়াই ভাল ৷ হাল্কা সুতির শাড়ি বা ক্রেপও পরতে পারেন ৷
advertisement
# ভার্টিক্যাল বা উল্লম্ব স্ট্রাইপ আছে, এমন পোশাকই পরুন ৷ তা হলে রোগা লাগবে দেখতে ৷ হরাইজন্টাল স্ট্রাইপ নৈব নৈব চ ৷
আরও পড়ুন- ব্যস্ততার জীবনের একটু শান্তি খুঁজে নিতে চুপিচুপি চলে আসুন "চুপির চর"
# শাড়ির বদলে ভারতীয় ঘরানার অন্য পোশাক বেছে নিলে পরুন আনারকলি কাট অথবা এ-লাইন কুর্তা ৷  এই দু’ ধরনের কাটিংয়ের পোশাকে রোগা ও লম্বা লাগে ৷ যে পোশাকে ফ্রিল বা কুঁচি আছে, সে সব এড়িয়ে চলাই ভাল ৷
advertisement
# শাড়ি বা লেহঙ্গা পরলে ব্লাউজ হবে লম্বা হাতা-র ৷ এর ফলে আপনাকে অনেকটা স্লিম দেখতে লাগবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Saree Draping Tips : দেখতে বিসদৃশ লাগে বলে পুজোতেও এড়িয়ে যান শাড়ি? আপনার জন্য রইল টিপস
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement