advertisement

Mouni Roy’s pre wedding celebration : গাঁটছড়া বাঁধার পরও সামাজিক মাধ্যমে হলুদ বসন্ত মৌনীর প্রাক বিয়ের পার্বণে

Last Updated:

সামাজিক মাধ্যমে এখনও চর্চিত ও নন্দিত তাঁর হলদি বা গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি (Mouni Roy’s pre wedding celebration)

ফুল ফুটুক, না ফুটুক, সামাজিক মাধ্যমে আজ বসন্ত৷ শুধু মধুমাস নয়, হলুদ বসন্ত৷ সৌজন্যে মৌনী রায়ের ‘হলদি’ অনুষ্ঠান৷ ইতিমধ্যেই তিনি গাঁটছড়া বেঁধেছেন৷ ঘরনি হয়েছেন সুরজ নাম্বিয়ারের৷ কিন্তু সামাজিক মাধ্যমে এখনও চর্চিত ও নন্দিত তাঁর হলদি বা গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি (Mouni Roy’s pre wedding celebration)৷
গোয়ার ক্যান্ডোলিমে ‘হিলটন রিসর্ট’-এ মৌনী-সুরজের প্রাক বিয়ে অনুষ্ঠান হয়৷ অর্জুন বিজলানির স্ত্রী নেহা স্বামী বিজলানির ইনস্টাগ্রাম পোস্টে দেখা গিয়েছে সুরজ ও নেহা দু’জনেই হলুদ ফুলে ভর্তি বড় পাত্রে বসেছিলেন৷
আরও পড়ুন : বিয়ের বেনারসি কেনার সময়ে এই ব্যাপারগুলো মাথায় রাখতে ভুলবেন না
সাদা ও সোনালি কম্বিনেশনের লেহঙ্গা এবং সাদা দুপাট্টায় মৌনীর সাজের দায়িত্বে ছিলেন অনুরাধা খুরানা৷ অভিনেত্রীর গায়ে হলুদের সাজ সম্পূর্ণ হয়েছে মাংটিকা, কানের দুল ও হাতফুলের মতো অলঙ্কারে৷
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Mandira Bedi (@mandirabedi)

advertisement
আরও পড়ুন : নতুন বছর, নতুন নিয়ম! সাজের পালাবদলে বিশেষ দিনে হবু বরেদের সঙ্গে থাক এই স্টাইল টিপস!
পায়েল সিঙ্ঘলের নক্সায় তৈরি হলুদ লেহঙ্গা স্কার্টে ‘মেহন্দি’ অনুষ্ঠানে সেজেছিলেন মৌনী৷ তাঁর ধূসর দুপাট্টায় যেন বাঁধ না মানা উচ্ছ্বলতা৷ স্কার্টের জমিন জুড়ে ছিল ছোট ছোট ফুলের মোটিফ৷ স্কার্টের সঙ্গে মৌনী পরেছিলেন এম্ব্রয়ডারি করা স্লিভলেস চোলি৷ তার নেকলাইন জুড়ে ছিল কড়িসাজ৷ সাজের যোগ্য সঙ্গত দিয়েছে মাং টিকা ও চাঁদবালি৷ তাঁর মেহন্দি লুক স্টাইল করেছেন ঋষিকা দেবনানী৷
advertisement
আরও পড়ুন : প্যারালাইসিস রোগীকে স্বাভাবিক জীবনে ফেরাতে এ কী করলেন নার্স; ভাইরাল ভিডিও!
অর্জুন বিজলানি, মন্দিরা বেদি, ওমকার কপূর এবং জিয়া মুস্তাফা-সহ ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে ‘মেহন্দি লগা কে রখনা’ গানের সঙ্গে নেচে ওঠেন মৌনী৷ ‘সঙ্গীত’ ও ‘মেহন্দি’-অনু্ষ্ঠান দু’টিরই প্রেক্ষাপটে ছিল সমুদ্র৷ প্রাক বিয়ের সব পর্ব জুড়েই ছিল বলিউডি সুর৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mouni Roy’s pre wedding celebration : গাঁটছড়া বাঁধার পরও সামাজিক মাধ্যমে হলুদ বসন্ত মৌনীর প্রাক বিয়ের পার্বণে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement